পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিতে চাইলে প্রস্তুতির প্রতিটি ধাপেই প্রয়োজন সঠিক পরিকল্পনা ও নির্ভুল অনুশীলন। আর সেই প্রস্তুতির সবচেয়ে কার্যকর ভিত্তি হলো বিগত বছরে অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ।
এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে MCQ AID আপনাদের জন্য নিয়ে এসেছে শতভাগ নির্ভুল উত্তর ও প্রাসঙ্গিক ব্যাখ্যাসহ ১৫ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF। এই প্রশ্ন সমাধানগুলো অধ্যয়ন করলে আপনি সহজেই পরীক্ষার প্রশ্নের ধরণ, গুরুত্বপূর্ণ টপিক এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
আরও দেখুন: ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF
এখানে স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হওয়া ১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো PDF ফরম্যাটে পড়ার পাশাপাশি ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ রয়েছে।
১৫ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF – 15th NTRCA Question Solution PDF
যারা স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ের ১৫ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF খুঁজছেন, তাদের জন্য প্রশ্নগুলো পর্যায়ভিত্তিকভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে।
১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়)
১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়-২)
১৫ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (কলেজ পর্যায়)
১৫ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান কেন গুরুত্বপূর্ণ?
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের বিকল্প নেই। বিশেষ করে ১৫ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান অধ্যয়ন করার মাধ্যমে আপনি যে সুবিধাগুলো পাবেন:
- প্রশ্নের ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা: প্রশ্নের কাঠামো, মানবণ্টন এবং ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
- কমন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি: অনেক ক্ষেত্রে আগের প্রশ্ন থেকে হুবহু বা আংশিক প্রশ্ন পুনরায় আসতে দেখা যায়।
- সময় ব্যবস্থাপনায় দক্ষতা: নিয়মিত মক টেস্ট বা প্রশ্ন অনুশীলনের মাধ্যমে কম সময়ে বেশি প্রশ্ন সমাধানের কৌশল আয়ত্ত করা যায়।
যেহেতু ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তৎকালীন সর্বশেষ সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছিল, তাই বর্তমান শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে এই প্রশ্নগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি।
বিশেষ দ্রষ্টব্য: ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী, ১৮ তম শিক্ষক নিবন্ধনের পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোতে আর কোনো লিখিত পরীক্ষা থাকছে না।
১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আদ্যোপান্ত
আপনার প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করতে ১৫ তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও উপাত্ত ছক আকারে উপস্থাপন করা হল:
বিষয় | তথ্য ও উপাত্ত |
|---|---|
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৮ তারিখ |
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত | ১৯ এপ্রিল ২০১৯ তারিখ |
প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ | ১৯ মে ২০১৯ তারিখ |
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত | ২৬ জুলাই ২০২০ (স্কুল, স্কুল পর্যায় – ২) |
২৬ জুলাই ২০২০ (কলেজ পর্যায়) | |
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী | ১,২১,৬৬০ জন |
লিখিত পরীক্ষার ফল প্রকাশ | ২২ অক্টোবর ২০২০ তারিখ |
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ | ১৩,৩৪৫ জন |
চূড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত | ১১,১৩০ জন |
আশাকরি ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধানের PDF টি পেয়ে আপনি উপকৃত হয়েছেন। যেকোন চাকরির পরীক্ষার নির্ভুল উত্তর ও নির্ভরযোগ্য ব্যাখ্যা সহ সমাধান PDF ফরম্যাটে পেতে ভিজিট করুন MCQ AID জব সল্যুশন।














