৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

স্কুল এবং কলেজ পর্যায়ের ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করে আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিন।

পুনরায় পড়ার জন্য শেয়ার করে রাখুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির শুরুতেই বিগত বছরে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করা সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

তাই আপনার শিক্ষক নিবন্ধন প্রস্তুতিকে আরও বেগবান করতে MCQ AID নিয়ে এসেছে শতভাগ নির্ভুল উত্তর ও প্রাসঙ্গিক ব্যাখ্যাসহ ৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে আপনি পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবেন।

আরও দেখুন: ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF

এখানে স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হওয়া ৮ম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো PDF ফরম্যাটে পড়ার পাশাপাশি ডাউনলোড করে সংরক্ষণের সুবিধা রয়েছে।

৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF – 8th NTRCA Question Solution PDF

যারা স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ের ৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF খুঁজছেন, তাদের জন্য প্রশ্নগুলো পর্যায়ভিত্তিকভাবে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে:

৮ম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়)

৮ম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (কলেজ পর্যায়)

৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)

পরীক্ষার তারিখ: ৩১ আগষ্ট ২০১২
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘণ্টা

’ফাঁকা আওয়াজে কাজ আদায়’ – এর সমার্থক বাগধারা কোনটি ?

ক. কলকাঠি নাড়া
খ. কুপোকাৎ
গ. কালে ভদ্রে
ঘ. কথায় চিড়া ভেজা
সঠিক উত্তর: ঘ. কথায় চিড়া ভেজা

নিচের কোনটি পারিভাষিক শব্দ ?

ক. টপর
খ. গাছ
গ. মন্ত্রিপরিষদ
ঘ. বালতি
সঠিক উত্তর: গ. মন্ত্রিপরিষদ

’হরতাল’ কোন ভাষার শব্দ ?

ক. পাঞ্জাবি
খ. হিন্দি
গ. জাপানি
ঘ. গুজরাটি
সঠিক উত্তর: ঘ. গুজরাটি

নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি ?
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ. অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
ঘ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
সঠিক উত্তর: ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি ?

নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক. পাকা আম খেতে মিষ্টি
খ. ছেলেটি অঙ্কে পাকা
গ. পাকা সোনায় খাদ থাকে না
ঘ. শাড়িটির রং পাকা
সঠিক উত্তর: খ. ছেলেটি অঙ্কে পাকা

’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ক. তরঙ্গিণী
খ. তটিনী
গ. হিল্লোল
ঘ. পাথার
সঠিক উত্তর: ঘ. পাথার

সারাংশ কোন পুরুষে লিখতে হয় ?

ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. প্রথম পুরুষ
ঘ. উপরের সবগুলো
সঠিক উত্তর: গ. প্রথম পুরুষ

ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় –

ক. বিলুপ্ত বর্ণের জন্য
খ. প্রত্যক্ষ উক্তির জন্য
গ. উদ্ধরণ চিহ্নের পূর্বে
ঘ. সমাসবদ্ধ পদের জন্য
সঠিক উত্তর: ক. বিলুপ্ত বর্ণের জন্য

প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ?

ক. বাংলা ভাষায়
খ. অবস্থানকারী দেশের ভাষায়
গ. প্রেরকের নিজের ভাষায়
ঘ. ইংরেজি ভাষায়
সঠিক উত্তর: ঘ. ইংরেজি ভাষায়

’পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

ক. পরী + ইক্ষা
খ. পরি + ঈক্ষা
গ. পারী + ঈক্ষা
ঘ. পরি + ইক্ষা
সঠিক উত্তর: খ. পরি + ঈক্ষা

ভাবের সুসংগত প্রসারণের নাম কী ?

ক. ভাবার্থ
খ. মর্মার্থ
গ. সারভাব
ঘ. ভাব-সম্প্রসারণ
সঠিক উত্তর: ঘ. ভাব-সম্প্রসারণ

’সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ – এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি ?

ক. নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
খ. উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
গ. নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি
ঘ. কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
সঠিক উত্তর: ঘ. কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস

সারাংশে কোনটি প্রয়োজন নেই ?

ক. অলংকার
খ. প্রাঞ্জলতা
গ. সরলতা
ঘ. সংক্ষেপণ
সঠিক উত্তর: ক. অলংকার

বাংলা ভাষার মূল উৎস কোনটি ?

ক. কানাড়ি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. হিন্দি ভাষা
ঘ. প্রাকৃত ভাষা
সঠিক উত্তর: ঘ. প্রাকৃত ভাষা

রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ?

ক. ওলন্দাজ
খ. জাপানি
গ. ফরাসি
ঘ. ইংরেজি
সঠিক উত্তর: গ. ফরাসি

’বুনো’ কোন ভাষারীতির শব্দ ?

ক. সাধু ভাষা
খ. কথ্য ভাষা
গ. আঞ্চলিক ভাষা
ঘ. চলিত ভাষা
সঠিক উত্তর: ঘ. চলিত ভাষা

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে ?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সাধারণত পত্রের দুটি অংশ থাকে – এগুলো কী ?

ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা
খ. শিরোনাম ও পত্রগর্ভ
গ. লেখকের স্বাক্ষর ও নাম
ঘ. প্রেরকের ঠিকানা
সঠিক উত্তর: খ. শিরোনাম ও পত্রগর্ভ

নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক. মুহুর্ত
খ. মুহর্ত
গ. মূহুর্ত
ঘ. মুহূর্ত
সঠিক উত্তর: ঘ. মুহূর্ত

’চির অশান্তি’ বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত ?

ক. ভরাডুবি
খ. তামার বিষ
গ. রাবণের চিতা
ঘ. আকাশ ভেঙে পড়া
সঠিক উত্তর: গ. রাবণের চিতা

নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক ?

ক. বকধার্মিক – বিড়াল তপস্বী
খ. মণিকাঞ্চন যোগ – সোনায় সোহাগা
গ. ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি
ঘ. অন্ধের যষ্টি – অন্ধের নড়ি
সঠিক উত্তর: গ. ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি

’আশীবিষ’ কোন সমাসের উদাহরণ ?

ক. বহুব্রীহি সমাস
খ. দ্বিগু সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. নিত্য সমাস
সঠিক উত্তর: ক. বহুব্রীহি সমাস

সমাস সাধিত পদ কোনটি ?

ক. চাষি
খ. মানব
গ. দম্পতি
ঘ. বোনাই
সঠিক উত্তর: গ. দম্পতি

’ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ?

ক. বাংলা
খ. সংস্কৃত
গ. পর্তুগিজ
ঘ. হিন্দি
সঠিক উত্তর: খ. সংস্কৃত

’উদ্ধৃতি চিহ্ন’ কত প্রকার ?

ক. দুই প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
সঠিক উত্তর: ক. দুই প্রকার

Certainly, I shall stand by you (Complex)

ক. I shall stand by you and it is certain
খ. It is certain that I shall stand by you
গ. It is certainly that I shall stand by you
ঘ. There is no doubt that I shall stand by you
সঠিক উত্তর: খ. It is certain that I shall stand by you

I had a nice dream last night (Interrogative).

ক. Didn’t I had a nice dream last night?
খ. Did not I have a nice dream last night?
গ. Had not I have a nice dream?
ঘ. Had I have a nice dream last night?
সঠিক উত্তর: খ. Did not I have a nice dream last night?

Although he is poor, he is honest (Simple).

ক. Despite his poor, he is honest
খ. Despite his honesty, he is poor
গ. Despite his poverty, he is honest
ঘ. In spite of having poor, he is honest
সঠিক উত্তর: গ. Despite his poverty, he is honest

It burns the prettiest of any wood (Positive).

ক. No other wood is as pretty as it burns
খ. No other wood burns is as pretty as it
গ. No other wood burns as pretty as it
ঘ. No other wood burn as pretty as it
সঠিক উত্তর: গ. No other wood burns as pretty as it

There is only a high school at Satkhira (Negative).

ক. Not more than a high school is at Satkhira
খ. There is not more than a high school at Satkhira
গ. There is a few school at Satkhira
ঘ. There is nothing but a school at Satkhira
সঠিক উত্তর: খ. There is not more than a high school at Satkhira

Akhi missed the train (Negative).

ক. Akhi did not catch the train
খ. Akhi did not get the train
গ. Akhi did not get into the train
ঘ. Akhi does not get on the train
সঠিক উত্তর: ক. Akhi did not catch the train

I knew his name (Complex).

ক. I know what is his name.
খ. I know what his name was.
গ. I knew what was his name.
ঘ. I knew what name is.
সঠিক উত্তর: সঠিক উত্তর নেই

অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে- ‘I knew what his name was.’

We shall not see his like again. Here ‘like’ is a/an –

ক. Adverb
খ. Noun
গ. Preposition
ঘ. Adjective
সঠিক উত্তর: খ. Noun

What is the noun form of ‘Know’?

ক. Knowing
খ. Knowledge
গ. Known
ঘ. Knowledgeable
সঠিক উত্তর: খ. Knowledge

Shahed did not join the army. Here the word ‘army’ is –

ক. an abstract noun
খ. a common noun
গ. a collective noun
ঘ. a material noun
সঠিক উত্তর: গ. a collective noun

The road runs _____ hill and plain.

ক. by
খ. to
গ. across
ঘ. over
সঠিক উত্তর: গ. across

Piya has slept only three hours. Which part of speech is the word ‘only’ here ?

ক. A noun
খ. An adjective
গ. An Adverb
ঘ. A preposition
সঠিক উত্তর: গ. An Adverb

A paragraph has _____ important parts in a single para.

ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
সঠিক উত্তর: গ. 3

আমি তাকে দু’বছর যাবৎ চিনি।

ক. I have been knowing her for two years
খ. I have known her for two years
গ. I known her for two years
ঘ. I am knowing her for two years
সঠিক উত্তর: খ. I have known her for two years

সূর্য উঠেছে।

ক. The sun has up
খ. The sun is up
গ. The sun had been up
ঘ. The sun has been up
সঠিক উত্তর: খ. The sun is up

সে গতকাল বাড়ি এসেছে।

ক. He had come home yesterday
খ. He has come home last day
গ. He came home yesterday
ঘ. He had been come home yesterday
সঠিক উত্তর: গ. He came home yesterday

মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম।

ক. I had seen the nice girl beside the road to sell flowers
খ. I saw the girl on the road to sell the flowers
গ. I saw the girl beside the road to sell the flowers
ঘ. I was seeing the girl beside the road to sell flowers
সঠিক উত্তর: গ. I saw the girl beside the road to sell the flowers

মোস্তারীরা চার বোন।

ক. Mostari and her sisters are four in numbers
খ. Mostari has four sisters
গ. Mostari has three sisters
ঘ. Mostaris have four sisters
সঠিক উত্তর: ক. Mostari and her sisters are four in numbers

লক্ষ্মী আজ স্কুলে আসেনি।

ক. Laxmi does not come to school today
খ. Laxmi did not come to school that day
গ. Laxmi has not come to school today
ঘ. Laxmi has not been come to school today
সঠিক উত্তর: গ. Laxmi has not come to school today

It is really a vexed question.

ক. এটি প্রকৃতপক্ষে একটি অসহনীয় প্রশ্ন।
খ. বাস্তবিকই এটি একটি বিরক্তিকর প্রশ্ন।
গ. এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন।
ঘ. এটি আসলেই বাজে প্রশ্ন।
সঠিক উত্তর: সঠিক উত্তর নেই

ক ও খ উভয়ই সঠিক উত্তর।

The clouds rolled away.

ক. মেঘ চলে গেছে
খ. মেঘ কেটে গেল
গ. মেঘ উড়ে গেল
ঘ. মেঘ চলে গেল
সঠিক উত্তর: খ. মেঘ কেটে গেল

A little learning is a dangerous thing.

ক. অল্প লেখাপড়া ভীষণ ভয়ংকর
খ. স্বল্পবিদ্যা ভয়ংকরী
গ. অল্প বিদ্যা ভয়ংকর
ঘ. সামান্য বিদ্যা ভীষণ ভয়াবহ
সঠিক উত্তর: গ. অল্প বিদ্যা ভয়ংকর

Sathi is known to me.

ক. সাথী আমার চেনা
খ. সাথী আমার আত্মীয়
গ. সাথী আমার পরিচিত
ঘ. সাথীকে আমি চিনি
সঠিক উত্তর: গ. সাথী আমার পরিচিত

Time and tide wait for none.

ক. সময় ও জল কারো জন্য থেমে থাকে না
খ. সময় ও জল অপেক্ষা করে না কখনো
গ. সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না
ঘ. সময় ও স্রোত কখনো অপেক্ষা করে থাকে না
সঠিক উত্তর: গ. সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না

Don’t cry down your enemy.

ক. শত্রুকে খাটো করে দেখো না
খ. শত্রু থেকে দূরে থেকো
গ. শত্রুকে ছোটো ভাবতে নেই
ঘ. শত্রুকে আপন ভেবো না
সঠিক উত্তর: ক. শত্রুকে খাটো করে দেখো না

ΔABC -এ AD, ∠A – এর সমদ্বিখণ্ডক এবং ∠ADB সূক্ষ্মকোণ হলে –

ক. AD > AC
খ. AB > AC
গ. AB < AC
ঘ. BD < CD
সঠিক উত্তর: গ. AB < AC

একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরণের?

ক. স্থুলকোণী
খ. সূক্ষ্মকোণী
গ. সমকোণী
ঘ. সমবাহু
সঠিক উত্তর: গ. সমকোণী

একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ?

ক. 120°
খ. 60°
গ. 240°
ঘ. 100°
সঠিক উত্তর: গ. 240°

বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায় ?

ক. একটি
খ. চারটি
গ. দুইটি
ঘ. তিনটি
সঠিক উত্তর: ক. একটি

Δ -এর তিন কোণের সমষ্টি-

ক. 80°
খ. 120°
গ. 160°
ঘ. 180°
সঠিক উত্তর: ঘ. 180°

tan A = 1 হলে, A – এর মান কত ডিগ্রি ?

ক. 45°
খ. 30°
গ. 60°
ঘ. 70°
সঠিক উত্তর: ক. 45°

নিচের কোনটি সঠিক ?

ক. tanθ = 1/cosθ
খ. tanθ = cotθ
গ. tanθ = 1/cotθ
ঘ. tanθ = cosθ/sinθ
সঠিক উত্তর: গ. tanθ = 1/cotθ

একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার ?

ক. 8 মিটার
খ. 8√3 মিটার
গ. 16√3 মিটার
ঘ. 16 মিটার
সঠিক উত্তর: ক. 8 মিটার

secθ + tenθ = 5/2 হলে, secθ – tenθ -এর মান কত ?

ক. 9/4
খ. 2/5
গ. 3
ঘ. 25/4
সঠিক উত্তর: খ. 2/5

যদি A = 45° হয়, তবে cos 2A – এর মান কত ?

ক. 1
খ. 1/√2
গ. 0
ঘ. 1/2
সঠিক উত্তর: গ. 0

যদি একটি সমকোণী ‍ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ যথাক্রমে 5 সে.মি. ও 12 সে.মি. হয়, তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত ?

ক. 9 সে.মি.
খ. 13 সে.মি.
গ. 12 সে.মি.
ঘ. 10 সে.মি.
সঠিক উত্তর: খ. 13 সে.মি.

নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে ?

ক. 2πr
খ. 4/3πr3
গ. 4πr2
ঘ. πr2
সঠিক উত্তর: ঘ. πr2

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি ?

ক. ২২ : ৭
খ. ৭ : ২২
গ. ২২ : ৬
ঘ. ২২ : ৫
সঠিক উত্তর: ক. ২২ : ৭

একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি। এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

ক. 2400 বর্গ সে.মি.
খ. 1200 বর্গ সে.মি.
গ. 144 বর্গ সে.মি.
ঘ. 3600 বর্গ সে.মি.
সঠিক উত্তর: খ. 1200 বর্গ সে.মি.

একটি সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত ?

ক. 1771
খ. 1176
গ. 1056
ঘ. 2025
সঠিক উত্তর: ক. 1771

দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180। সংখ্যা দুটি কী কী?

ক. 70, 60
খ. 60, 50
গ. 50, 40
ঘ. 45, 60
সঠিক উত্তর: ঘ. 45, 60

5 টাকায় 2 টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে ?

ক. 1400 xটি
খ. 1400/(100 + x) টি
গ. (100 + x)/(1400) টি
ঘ. (1400 + x)/(100) টি
সঠিক উত্তর: খ. 1400/(100 + x) টি

3 × 0.3 ÷ 2 = কত ?

ক. 1
খ. 0.6
গ. 2
ঘ. 0.45
সঠিক উত্তর: ঘ. 0.45

30 টাকা 75 টাকার শতকরা কত?

ক. 40%
খ. 35%
গ. 25%
ঘ. 37(1/2)%
সঠিক উত্তর: ক. 40%

টাকায় 10টি করে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?

ক. 20%
খ. 25%
গ. 10%
ঘ. 15%
সঠিক উত্তর: খ. 25%

(√3)6 = কত ?

ক. 9
খ. 27
গ. 18
ঘ. 81
সঠিক উত্তর: খ. 27

x + 1/x = 2 হলে, x5 + 1/x5 = কত ?

ক. 2
খ. 4
গ. 27
ঘ. 64
সঠিক উত্তর: ক. 2

(2x – 6, 5) = (4, 2y – 5) হলে, (x, y) এর মান কোনটি ?

ক. (4, 5)
খ. (5, 5)
গ. (6, 4)
ঘ. (6, 5)
সঠিক উত্তর: খ. (5, 5)

ল.সা.গু নির্ণয় করুন। a3– 1, 1 + a3, 1 + a2 + a4

ক. a6 – 1 
খ. (a – 1) (a3 + 1 )
গ. (a4+ 1 ) (a – 1)
ঘ. a6 + 1 
সঠিক উত্তর: ক. a6 – 1 

logx324 = 4 হলে, x এর মান কত ?

ক. 3√2
খ. √3
গ. √2
ঘ. √32
সঠিক উত্তর: ক. 3√2

মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডস-এর লক্ষণ দেখা যায় ?

ক. ১ মাস থেকে ২ মাস
খ. ১ বছর থেকে ২ বছর
গ. ৬ মাস থেকে ১০ বছর
ঘ. ৩ মাস থেকে ৪ মাস
সঠিক উত্তর: গ. ৬ মাস থেকে ১০ বছর

২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

ক. লন্ডন
খ. বার্লিন
গ. আর্জেন্টিনা
ঘ. ব্রাজিল
সঠিক উত্তর: ঘ. ব্রাজিল

গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ?

ক. বারকোড রিডার
খ. স্ক্যানার
গ. ও এম আর
ঘ. ওয়েব ক্যাম
সঠিক উত্তর: গ. ও এম আর

বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?

ক. ১১
খ. ১৫
গ. ১৩
ঘ. ১৭
সঠিক উত্তর: খ. ১৫

‘Meteorology’ কী সম্বন্ধীয় বিজ্ঞান ?

ক. বিষ সম্পর্কিত বিদ্যা
খ. পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান
গ. উদ্যান বিষয়ক বিজ্ঞান
ঘ. আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান
সঠিক উত্তর: ঘ. আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান

ইন্টারনেট কত সালে শুরু হয় ?

ক. ১৯৫৯ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
সঠিক উত্তর: খ. ১৯৬৯ সালে

পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?

ক. ২৫ ফেব্রুয়ারি, ২০০৯
খ. ২৫ ফেব্রুয়ারি, ২০১০
গ. ২১ আগস্ট, ২০০৯
ঘ. ২১ সেপ্টেম্বর, ২০১০
সঠিক উত্তর: ক. ২৫ ফেব্রুয়ারি, ২০০৯

মানবসভ্যতার শুরু হয় কী থেকে?

ক. শিল্প থেকে
খ. কৃষি থেকে
গ. জঙ্গল থেকে
ঘ. আগুনের ব্যবহার থেকে
সঠিক উত্তর: ঘ. আগুনের ব্যবহার থেকে

বাংলাদেশের ‘White gold’ কোনটি ?

ক. ইলিশ
খ. পাট
গ. চিংড়ি
ঘ. রুপা
সঠিক উত্তর: গ. চিংড়ি

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশেল সংযোগ স্থলকে বলে –

ক. উষা
খ. গোধূলি
গ. গুরুবৃত্ত
ঘ. ছায়াবৃত্ত
সঠিক উত্তর: ঘ. ছায়াবৃত্ত

’গ্রেট হল’ কোথায় অবস্থিত?

ক. চীন
খ. যুক্তরাজ্য
গ. রাশিয়া
ঘ. ব্রিটেন
সঠিক উত্তর: ক. চীন

স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. আবু সাঈদ চৌধুরী
ঘ. সাহাবুদ্দিন আহমেদ
সঠিক উত্তর: খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

পামটপ কী ?

ক. ছোটো কুকুর
খ. পর্বতারোহণ সামগ্রী
গ. বাদ্যযন্ত্র
ঘ. ছোট্ট কম্পিউটার
সঠিক উত্তর: ঘ. ছোট্ট কম্পিউটার

বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোর সেক্টর –

ক. সেক্টর ১
খ. সেক্টর ১০
গ. সেক্টর ১১
ঘ. সেক্টর ২
সঠিক উত্তর: খ. সেক্টর ১০

কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?

ক. মুসা ইব্রাহীম
খ. নিশাত মজুমদার
গ. এম. এ মুহিত
ঘ. ওয়াসফিয়া নাজরীন
সঠিক উত্তর: গ. এম. এ মুহিত

কবি জসীমউদ্‌দীনের ‘কবর’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?

ক. কালি ও কলম পত্রিকা
খ. ধূমকেতু পত্রিকা
গ. তত্ত্ববোধিনী পত্রিকা
ঘ. কল্লোল পত্রিকা
সঠিক উত্তর: ঘ. কল্লোল পত্রিকা

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কী ?

ক. কুয়ালালামপুুর
খ. পুত্রজায়া
গ. পিনাং
ঘ. কুয়াংটান
সঠিক উত্তর: খ. পুত্রজায়া

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?

ক. ১৩৬ তম
খ. ১৩৭ তম
গ. ১৩৮ তম
ঘ. ১৩৯ তম
সঠিক উত্তর: ক. ১৩৬ তম

রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই ?

ক. অণুচক্রিকা
খ. হরমোন
গ. ফিব্রিনােজেন
ঘ. প্রোথোম্বিন
সঠিক উত্তর: খ. হরমোন

কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?

ক. ৫৬ বছর
খ. ৬৫ বছর
গ. ৭৬ বছর
ঘ. ৮৫ বছর
সঠিক উত্তর: গ. ৭৬ বছর

একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে –

ক. ২-৩ লিটার
খ. ৩-৪ লিটার
গ. ৪-৫ লিটার
ঘ. ৫-৬ লিটার
সঠিক উত্তর: ঘ. ৫-৬ লিটার

এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

ক. লর্ড মাইন্টব্যাটন
খ. স্যার পি জে হার্টজ
গ. স্যার উইলিয়াম জোন্স
ঘ. লর্ড ক্যানিং
সঠিক উত্তর: গ. স্যার উইলিয়াম জোন্স

সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি –

ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানি এবং রাষ্ট্রপ্রধান ?

ক. ২০ টি
খ. ১৬ টি
গ. ১৪ টি
ঘ. ১০ টি
সঠিক উত্তর: খ. ১৬ টি

কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে ?

ক. শিশুমৃত্যু হ্রাস
খ. প্রসূতি মৃত্যু হ্রাস
গ. মাতৃ মৃত্যু হ্রাস
ঘ. শিক্ষা হার বৃদ্ধি
সঠিক উত্তর: ক. শিশুমৃত্যু হ্রাস

৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

পরীক্ষার তারিখ: ১ সেপ্টেম্বর ২০১২
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘণ্টা

‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
সঠিক উত্তর: খ. দীপ্তি

সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের –

ক. অর্থ পরিবর্তিত হয়
খ. অর্থের অবনতি ঘটে
গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
ঘ. সৌন্দর্য হ্রাস পায়
সঠিক উত্তর: গ. সৌন্দর্য বৃদ্ধি পায়

’পৃথিবী’ শব্দের সমার্থক নয় –

ক. পৃথ্বী
খ. মেদিনী
গ. প্রাণদ
ঘ. ধরিত্রী
সঠিক উত্তর: গ. প্রাণদ

বাগ্‌ধারা বা বাগ্‌বিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের –

ক. আভিধানিক অর্থ প্রকাশ করে
খ. বিশেষ অর্থ প্রকাশ করে
গ. আক্ষরিক অর্থ প্রকাশ করে
ঘ. অতিরিক্ত অর্থ প্রকাশ করে
সঠিক উত্তর: খ. বিশেষ অর্থ প্রকাশ করে

তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান ?

ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
সঠিক উত্তর: ক. পরপদ

প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি ?

ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন
সঠিক উত্তর: ঘ. প্রশ্নচিহ্ন

’সাধু ভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন –

ক. রাজা মনি মোহন রায়
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. অক্ষয় কুমার দত্ত
সঠিক উত্তর: খ. রাজা রামমোহন রায়

’ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে ?

ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
সঠিক উত্তর: খ. খোদার খাসি

ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই –

ক. গবেষণাপত্র
খ. প্রতিবেদন
গ. সার সংক্ষেপ
ঘ. ভাব-সম্প্রসারণ
সঠিক উত্তর: ঘ. ভাব-সম্প্রসারণ

নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

ক. সূর্য উদয় হয়েছে।
খ. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
গ. যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি।
ঘ. বিধি লঙ্ঘন হয়েছে।
সঠিক উত্তর: গ. যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি।

’লঙ্কাবাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

ক. লঙ্কা ও বাটা
খ. যা লঙ্কা তাই বাটা
গ. লঙ্কার বাটা
ঘ. বাটা যে লঙ্কা
সঠিক উত্তর: ঘ. বাটা যে লঙ্কা

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে ?

ক. মাগধী প্রাকৃত
খ. গৌড়ীয় প্রাকৃত
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত
ঘ. অর্ধ মাগধী প্রাকৃত
সঠিক উত্তর: খ. গৌড়ীয় প্রাকৃত

কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস ?

ক. গুরুদেব
খ. মৌমাছি
গ. মহাজন
ঘ. কাঁচামিঠে
সঠিক উত্তর: খ. মৌমাছি

সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয় ?

ক. অব্যয়ীভাব
খ. ‍দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. কর্মধারয়
সঠিক উত্তর: খ. ‍দ্বিগু

’ঔদ্ধত্য’ শব্দের বিপরীত শব্দ কী?

ক. সরল
খ. মহানুভব
গ. বিনয়
ঘ. জ্ঞানী
সঠিক উত্তর: গ. বিনয়

সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না ?

ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
সঠিক উত্তর: গ. অব্যয়

যেসব পদের সমন্বয়ে সমাস হয় তাকে কী বলে?

ক. সমস্তপদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. উভয়পদ
সঠিক উত্তর: খ. সমস্যমান পদ

’যতই পরিশ্রম করবে ততই ফল পাবে’ –

ক. নির্দেশক বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. জটিল বাক্য
সঠিক উত্তর: ঘ. জটিল বাক্য

’হরতাল’ কী ধরনের শব্দ ?

ক. তুর্কি
খ. চীনা
গ. পাঞ্জাবি
ঘ. গুজরাটি
সঠিক উত্তর: ঘ. গুজরাটি

সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় –

ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর: খ. উপমিত কর্মধারয়

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ ‍যিনি- এক কথায় কী হবে ?

ক. ঐতিহাসিক
খ. ইতিহাসবিদ
গ. ইতিহাস রচয়িতা
ঘ. ইতিহাসবেত্তা
সঠিক উত্তর: ঘ. ইতিহাসবেত্তা

বাক্যের এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

ক. আসত্তি
খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতা
ঘ. আসক্তি
সঠিক উত্তর: খ. আকাঙ্ক্ষা

একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় –

ক. পত্রগর্ভ
খ. শিরোনাম
গ. সম্ভাষণ
ঘ. মূলবক্তব্য
সঠিক উত্তর: খ. শিরোনাম

ভাষার মূল উপকরণ কী ?

ক. ধ্বনি
খ. বাক্য
গ. শব্দ
ঘ. বর্ণ
সঠিক উত্তর: খ. বাক্য

বাংলা ভাষায় শব্দসম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
সঠিক উত্তর: গ. চারটি

Which one is the correct passive form of the sentence ‘Let Rahim tell the truth’.

ক. Let the truth be told by him.
খ. Let the truth be told by Rahim.
গ. Let the truth is told by Rahim.
ঘ. Let Rahim the truth be told.
সঠিক উত্তর: খ. Let the truth be told by Rahim.

Choose the right Bangle translation of ‘It is now fifteen minutes past four’.

ক. এখন চারটা বেজে পনেরো মিনিট।
খ. এখন চারটা বাজতে পনেরো মিনিট।
গ. এখন চারটা বেজে পাঁচ মিনিট।
ঘ. এখন চারটা বাজতে পাঁচ মিনিট।
সঠিক উত্তর: ক. এখন চারটা বেজে পনেরো মিনিট।

Your conduct admits ________ no excuse.

ক. to
খ. for
গ. of
ঘ. off
সঠিক উত্তর: গ. of

Choose the correct English translation of ‘ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই’।

ক. Pride goes before a fall
খ. Ill go ill spent
গ. Small boast, big roast
ঘ. Big boast, small roast
সঠিক উত্তর: ঘ. Big boast, small roast

Mukta knows ______ sing.

ক. well to
খ. to
গ. herself to
ঘ. how to
সঠিক উত্তর: ঘ. how to

Synonym of ‘Candid’ is ________

ক. devious
খ. artful
গ. frank
ঘ. cordial
সঠিক উত্তর: গ. frank

The main idea of a paragraph lies in its _______

ক. first sentence
খ. topic sentence
গ. body
ঘ. conclusion
সঠিক উত্তর: খ. topic sentence

Hardly had he entered the room than electricity _______

ক. went off
খ. went of
গ. went away
ঘ. went out
সঠিক উত্তর: ক. went off

A report is usually written in ______

ক. indirect speech
খ. direct speech
গ. short speech
ঘ. implicit language
সঠিক উত্তর: ঘ. implicit language

What is the antonym of ‘Zeal’?

ক. apathy
খ. interest
গ. enthusiasm
ঘ. sympathy
সঠিক উত্তর: ক. apathy

Linkers are used in ______

ক. Report
খ. Short story
গ. Essay
ঘ. Paragraph
সঠিক উত্তর: ঘ. Paragraph

Which one is the correct sentence?

ক. I am more senior to Rahim.
খ. I am senior than Rahim.
গ. I am senior to Rahim.
ঘ. I am more senior than Rahim.
সঠিক উত্তর: গ. I am senior to Rahim.

Which one of the following option is needed to complete the sentence : ‘I don’t mind ______ a cup of tea’.

ক. to take
খ. took
গ. for taking
ঘ. taking
সঠিক উত্তর: ঘ. taking

Choose the right form of verb in the bracket. If you wanted, I (help) you.

ক. will help
খ. would help
গ. would helped
ঘ. would have helped
সঠিক উত্তর: খ. would help

What is the noun form of the word ‘save’?

ক. savage
খ. secured
গ. safety
ঘ. suggest
সঠিক উত্তর: গ. safety

Select the correct preposition to complete the sentence: ‘I went _____ great sufferings.

ক. on
খ. for
গ. through
ঘ. with
সঠিক উত্তর: গ. through

Choose the correct sentence :

ক. We should inform the police of the theft.
খ. We must inform the theft of the police.
গ. We must inform the police for the theft.
ঘ. We should inform the police by the theft.
সঠিক উত্তর: ক. We should inform the police of the theft.

Which of the following is the correct indirect form of the given direct speech: : ‘How long will you carry me?’ He said to me.

ক. He asked me how long he will carry me.
খ. He asked me how long I would carry him.
গ. He asked me how long would he carry me.
ঘ. He asked me how long he should carry me.
সঠিক উত্তর: খ. He asked me how long I would carry him.

Choose the adjective of the word ‘Contribution’.

ক. Contributative
খ. Contributory
গ. Contributional
ঘ. Contribute
সঠিক উত্তর: খ. Contributory

Choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes at ten past, ______ ?

ক. doesn’t it
খ. shall we
গ. will you
ঘ. don’t we
সঠিক উত্তর: খ. shall we

He has come here with a view to (negotiate) with me ________

ক. negotiate
খ. negotiates
গ. negotiated
ঘ. negotiating
সঠিক উত্তর: ঘ. negotiating

Choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer _____ you may wait for a better job.

ক. till
খ. until
গ. or
ঘ. but
সঠিক উত্তর: গ. or

The client lodged a complaint _____ the cashier.

ক. against
খ. for
গ. with
ঘ. by
সঠিক উত্তর: ক. against

Select the correct English translation of ‘তিনি পদত্যাগ করেছেন।’

ক. He has resigned of his post
খ. He has resigned from his post
গ. He has resigned his post
ঘ. He has been resigned his post
সঠিক উত্তর: গ. He has resigned his post

How many parts are there in a paragraph?

ক. one
খ. two
গ. three
ঘ. four
সঠিক উত্তর: গ. three

শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?

ক. ১০%
খ. ১২%
গ. ১৫%
ঘ. ২০%
সঠিক উত্তর: ঘ. ২০%

যদি A এবং B দুইটি সেট হয়, তবে A ∩ (A ∪ B) = A ∪ (A ∩ B)  = কত ?

ক. A ∪ B
খ. A ∩ B
গ. A
ঘ. B
সঠিক উত্তর: গ. A

x + 2y = 4 এবং x/y = 2 হলে, x এর মান কত?

ক. 0
খ. 12
গ. 1
ঘ. 2
সঠিক উত্তর: ঘ. 2

ত্রিভুজ ABC -এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 60°, ∠B = 90° হলে, ∠ACD = ?

ক. 90°
খ. 120°
গ. 150°
ঘ. 160°
সঠিক উত্তর: গ. 150°

ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?

ক. (25√3)/4
খ. (25√3)/6
গ. (25√3)/2
ঘ. (25√3)/7
সঠিক উত্তর: ক. (25√3)/4

sin221° + sin269° = কত?

ক. -1
খ. 1
গ. 1/2
ঘ. 1/√2
সঠিক উত্তর: খ. 1

3.2n – 4.2n – 2 = কত?

ক. 2n + 1
খ. 2n – 1
গ. 3
ঘ. 2
সঠিক উত্তর: ক. 2n + 1

(√3 × √5)4 এর মান কত?

ক. 30
খ. 60
গ. 225
ঘ. 115
সঠিক উত্তর: গ. 225

4a2 + 9b2 রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

ক. 6ab
খ. 12ab
গ. 18ab
ঘ. 24ab
সঠিক উত্তর: খ. 12ab

৩/৪, ৪/৫, ও ৫/৬ এর ল.সা.গু কত?

ক. ৬০
খ. ৩০
গ. ১/৩০
ঘ. ১/৬০
সঠিক উত্তর: ক. ৬০

দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
সঠিক উত্তর: গ. ৬০

log√216 = কত?

ক. 8
খ. 6
গ. 9
ঘ. 4
সঠিক উত্তর: ক. 8

x3 – x – 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

ক. (x + 2) (x2 + 2x + 3)
খ. (x – 2) (x2 + 2x + 3)
গ. (x – 2) (x2 – 2x + 3)
ঘ. (x + 2) (x2 – 2x + 3)
সঠিক উত্তর: খ. (x – 2) (x2 + 2x + 3)

x = √3 + √2 হলে, x2 + 1/x2 এর মান কত ?

ক. 9
খ. 10
গ. 12
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. 10

যদি 3x + 2  = 81 হয়, তবে 3x – 2  = কত?

ক. 1
খ. 0
গ. 4
ঘ. 3
সঠিক উত্তর: ক. 1

একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত?

ক. ১৮২ বর্গ মিটার
খ. ১৮৬ বর্গ মিটার
গ. ১৯২ বর্গ মিটার
ঘ. ১৯৬ বর্গ মিটার
সঠিক উত্তর: গ. ১৯২ বর্গ মিটার

সবচেয়ে বড় সংখ্যা কোনটি?

ক. 0.0099
খ. 0.100
গ. 9/100
ঘ. 9/1000
সঠিক উত্তর: খ. 0.100

১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে ?

ক. ৯ টি
খ. ৭ টি
গ. ৮ টি
ঘ. ১০ টি
সঠিক উত্তর: গ. ৮ টি

3x – 4y = 10 এবং 6x – 8y = 18 এর সমাধান সেট কত ?

ক. (0, – 5/2)
খ. (3, 0)
গ. (2, 1)
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ঘ. কোনোটিই নয়

y = 4ax সমীকরণ দ্বারা কী বুঝায় ?

ক. পরাবৃত্ত
খ. অধিবৃত্ত
গ. মূল বিন্দুগামী সরলরেখা
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. মূল বিন্দুগামী সরলরেখা

tanθ = 3/4 হলে, cosecθ এর মান কত ?

ক. 3/5
খ. 5/3
গ. 4/3
ঘ. 5/4
সঠিক উত্তর: খ. 5/3

log 2√5 400 = x হলে, x এর মান কত ?

ক. 400
খ. 10
গ. 4
ঘ. 2√5
সঠিক উত্তর: গ. 4

x – y = 1, xy = 56 হলে, x + y = কত ?

ক. 16
খ. 15
গ. 225
ঘ. 221
সঠিক উত্তর: খ. 15

p এবং q বিজোড় সংখ্যা হলে, নিচে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?

ক. p + q + 1
খ. p + q
গ. p + q – 1
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. p + q

ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 100° হলে ∠BCE = কত ?

ক. 60&deg
খ. 80&deg
গ. 90&deg
ঘ. 100&deg
সঠিক উত্তর: খ. 80&deg

মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহিদ সাগর’ কোথায় অবস্থিত ?

ক. বরগুনা
খ. নোয়াখালী
গ. খুলনা
ঘ. নাটোর
সঠিক উত্তর: ঘ. নাটোর

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে ?

ক. নিশাত মজুমদার
খ. শিরিন সুলতানা
গ. তানজিনা নিশাত
ঘ. ওয়াসফিয়া নাজনীন
সঠিক উত্তর: ক. নিশাত মজুমদার

’মুক্তির গান’; চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন ?

ক. জহির রায়হান
খ. আলমগীর কবীর
গ. গীতা মেহতা
ঘ. তারেক মাসুদ
সঠিক উত্তর: ঘ. তারেক মাসুদ

২০১২ সালের জি – ৮ শীর্ষ সম্মেলন কততম ?

ক. ৩৮ তম
খ. ৩৫ তম
গ. ৩৯ তম
ঘ. ৩১ তম
সঠিক উত্তর: ক. ৩৮ তম

কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ?

ক. ১৯৪৮
খ. ১৯৫২
গ. ১৯৫৫
ঘ. ১৯৬৯
সঠিক উত্তর: গ. ১৯৫৫

ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল ?

ক. পাকিস্তান
খ. সিরিয়া
গ. মিশর
ঘ. ভারত
সঠিক উত্তর: গ. মিশর

নিচের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?

ক. জর্ডান
খ. ভারত
গ. ইরাক
ঘ. ইরান
সঠিক উত্তর: ক ও খ

জর্ডান ও ভারত উভয় দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় ?

ক. ১৮৬২ সালে
খ. ১৮৬৩ সালে
গ. ১৮৬৪ সালে
ঘ. ১৮৬৫ সালে
সঠিক উত্তর: খ. ১৮৬৩ সালে

’বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয় –

ক. ৫ জুন
খ. ৬ জুন
গ. ৫ মে
ঘ. ৬ মে
সঠিক উত্তর: ক. ৫ জুন

সার্কের সচিবালয় কোথায় অবস্থিত ?

ক. ঢাকা
খ. করাচি
গ. থিম্পু
ঘ. কাঠমান্ডু
সঠিক উত্তর: ঘ. কাঠমান্ডু

সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

ক. হেমন্ত সেন
খ. ধর্মপাল
গ. গোপাল
ঘ. শশাঙ্ক
সঠিক উত্তর: খ. ধর্মপাল

কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?

ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. খুলনা
সঠিক উত্তর: ক. ঢাকা

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম ?

ক. ১১ তম
খ. ১২ তম
গ. ১০ তম
ঘ. ১৩ তম
সঠিক উত্তর: ঘ. ১৩ তম

নিচের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই ?

ক. লাওস
খ. সোমালিয়া
গ. কিউবা
ঘ. তাইওয়ান
সঠিক উত্তর: ঘ. তাইওয়ান

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?

ক. টি, এস, পি
খ. ইউরিয়া
গ. সবুজ সার
ঘ. মিউরেট অব পটাশ
সঠিক উত্তর: খ. ইউরিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে ?

ক. ১৯০৫ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯২১ সালে
সঠিক উত্তর: ঘ. ১৯২১ সালে

চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ?

ক. লর্ড মাইন্টব্যাটেন
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড কর্নওয়ালিশ
সঠিক উত্তর: ঘ. লর্ড কর্নওয়ালিশ

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি ?

ক. IUCN
খ. IPCC
গ. UNOCC
ঘ. SANDEE
সঠিক উত্তর: খ. IPCC

শ্বেত বামন (White Dwarf) কী ?

ক. ইউরোপের একটি উপজাতি
খ. একটি উপন্যাস
গ. মৃততারা
ঘ. একটি পাহাড়ের নাম
সঠিক উত্তর: গ. মৃততারা

মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত ?

ক. ১ : ৭০০
খ. ১ : ১০০
গ. ১ : ৫০০
ঘ. ১ : ১২০
সঠিক উত্তর: ক. ১ : ৭০০

গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে ?

ক. লৌহের অভাবে
খ. ফসফরাসের অভাবে
গ. গ্লুকোজের অভাবে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. ফসফরাসের অভাবে

প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?

ক. চার্লস ব্যাবেজ
খ. বিল গেটস
গ. অ্যাডা অগাস্টা
ঘ. কেউ নয়
সঠিক উত্তর: গ. অ্যাডা অগাস্টা

’ওয়াল স্ট্রিট’ কোথায় অবস্থিত?

ক. নিউইয়র্ক
খ. ওয়াশিংটন
গ. চীন
ঘ. লন্ডন
সঠিক উত্তর: ক. নিউইয়র্ক

থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কী?

ক. থাকসিন সিনাওয়াত্রা
খ. ভূমিবল
গ. ইংলাক সিনাওয়াত্রা
ঘ. লুরা সিনচিলা
সঠিক উত্তর: সঠিক উত্তর নেই

অপশনে সঠিক উত্তর নেই। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল (Anutin Charnvirakul)।

জাপানের পার্লামেন্টের নাম কী?

ক. নেসেট
খ. ডায়েট
গ. কোকেটিং
ঘ. মিরামি
সঠিক উত্তর: খ. ডায়েট

৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান কেন গুরুত্বপূর্ণ?

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিগত বছরের প্রশ্ন অনুশীলনের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান অধ্যয়ন করলে আপনি যে সুবিধাগুলো পাবেন:

  • প্রশ্নের ধরণ সম্পর্কে স্পষ্ট ধারণা: প্রশ্নের কাঠামো, মানবণ্টন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
  • কমন পড়ার সম্ভাবনা বৃদ্ধি: পূর্ববর্তী প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি বা আংশিক প্রশ্ন পুনরাবৃত্তি হয়।
  • সময় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি: নিয়মিত মডেল টেস্ট ও প্রশ্ন অনুশীলনের মাধ্যমে অল্প সময়ে বেশি প্রশ্ন সমাধানের সক্ষমতা তৈরি হয়।

যেহেতু ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তৎকালীন সিলেবাস ও মানবণ্টন অনুসরণ করে অনুষ্ঠিত হয়েছিল, তাই বর্তমান শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতেও এই প্রশ্নগুলোর গুরুত্ব এখনও অনেক বেশি।

আশা করি ৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। শিক্ষক নিবন্ধনসহ যেকোনো চাকরির পরীক্ষার নির্ভুল উত্তর ও নির্ভরযোগ্য ব্যাখ্যাসহ সমাধান PDF পেতে নিয়মিত ভিজিট করুন MCQ AID Job Solution

Team MCQ Aid
Team MCQ Aid
Articles: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমরা ১০০ এর অধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করি

Britannica
The Daily Star
Prothom Alo
The World Bank
United Nations
Bangla Academy
Clifs TOEFL
Bangla Pedia
UNDP
NCTB
WikiPedia

2026 @ MCQ Aid All rights reserved