শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির শুরুটাই হওয়া উচিত বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান করার মাধ্যমে।
এতে করে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নের কাঠামো, গুরুত্বপূর্ণ টপিক, এবং এই প্রশ্নগুলোর উপর মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষা হলে সময় ব্যবস্থাপনা সম্পর্কেও একটি গভীর ধারণা অর্জিত হয়।
আর আপনাদের সুবিধার্থে MCQ Aid আপনাদের জন্য নিয়ে এসেছে শতভাগ নির্ভুল এবং তথ্যবহুল ব্যাখ্যাসহ ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF।
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF | 18th NTRCA Question Solution PDF
এখানে আপনি স্কুল পর্যায়, স্কুল পর্যায় – ২ এবং কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হওয়া ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে পড়ার পাশাপাশি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়)
পরীক্ষার তারিখ: ১৫ মার্চ ২০২৪ পূর্ণমান: ১০০ সময়: ১ ঘণ্টা
কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দের বহুলতা
খ. তদ্ভব শব্দের বহুলতা
গ. প্রাচীনতা
ঘ. অমার্জিততা
সঠিক উত্তর: খ. তদ্ভব শব্দের বহুলতা
❖ চলিত ভাষার বৈশিষ্ট্য:
• চলিত ভাষা হলো সাধারণ মানুষের মুখের ভাষা।
• চলিত ভাষায় দেশি-বিদেশি ও তদ্ভব ভাষার অধিক ব্যবহার লক্ষ করা যায়।
• এ ভাষা পরিবর্তনশীল, বক্তৃতা, ও নাটকের সংলাপে ব্যবহারের উপযোগী।
• চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং ব্যাকরণের নিয়ম মেনে চলেনা।
❖ সাধু ভাষার বৈশিষ্ট্য:
• ব্যাকরণের নিয়ম মেনে চলে।
• সাধু ভাষা তৎসম শব্দবহুল ও গুরুগম্ভীর।
• পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
• সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
‘Book Post’ এর পারিভাষিক রূপ কোনটি?
ক. ডাকঘর
খ. খোলা ডাক
গ. উপবিধি
ঘ. লেখস্বত্ব
সঠিক উত্তর: খ. খোলা ডাক
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. হিন্দি
খ. উর্দু
গ. পর্তুগিজ
ঘ. গ্রিক
সঠিক উত্তর: গ. পর্তুগিজ
যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর: ক. দ্বন্দ্ব
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
ক. হাত + ল = হাতল
খ. চল্ + অন্ত = চলন্ত
গ. রাধ্ + না = রান্না
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. হাত + ল = হাতল
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ১১ টি
ঘ. ১২ টি
সঠিক উত্তর: ঘ. ১২ টি
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কী?
ক. অতি আকাঙ্ক্ষিত বস্তু
খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. বিশেষ সম্মানিত ব্যক্তি
সঠিক উত্তর: খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
‘যার কোনো মূল্য নেই’ – সমার্থক বাগধারা কোনটি?
ক. ডাকাবুকো
খ. তুলসী বনের বাঘ
গ. কাঠের পুতুল
ঘ. ঢাকের বায়া
সঠিক উত্তর: ঘ. ঢাকের বায়া
কোন বানানটি শুদ্ধ?
ক. শ্রদ্ধাঞ্ছলী
খ. দারিদ্রতা
গ. বৈশিষ্ট
ঘ. উপর্যুক্ত
সঠিক উত্তর: ঘ. উপর্যুক্ত
অনুবাদ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
সঠিক উত্তর: ক. ২ প্রকার
‘চলচিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. চলৎ + চিত্র
খ. চল + চিত্র
গ. চলচ + চিত্র
ঘ. চলিচ + চিত্র
সঠিক উত্তর: ক. চলৎ + চিত্র
সন্ধির প্রধান সুবিধা কী?
ক. লেখার সুবিধা
খ. উচ্চারণের সুবিধা
গ. পড়ার সুবিধা
ঘ. শুনার সুবিধা
সঠিক উত্তর: খ. উচ্চারণের সুবিধা
‘পুকুরে মাছ আছে’ – এখানে পুকুর কোন কারক?
ক. কর্ম কারক
খ. অপাদান কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক
সঠিক উত্তর: ঘ. অধিকরণ কারক
‘ডাক্তার ডাক’ – কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে শূন্য বিভক্তি
খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
গ. করণ কারকে শূন্য বিভক্তি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
নিচের কোনটি নিত্য সমাস?
ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. ভালমন্দ
সঠিক উত্তর: গ. দেশান্তর
পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?
ক. অচল
খ. অদ্রি
গ. কনক
ঘ. অবনী
সঠিক উত্তর: ঘ. অবনী
‘কৌমুদী’ শব্দের প্রতিশব্দ হলো-
ক. চাঁদ
খ. জ্যোৎস্না
গ. পদ্মফুল
ঘ. মুকুল
সঠিক উত্তর: খ. জ্যোৎস্না
‘যা বলা হয়নি’ – এক কথায় তাকে কী বলে?
ক. অকথ্য
খ. অনুক্ত
গ. নির্বাক
ঘ. মুক
সঠিক উত্তর: খ. অনুক্ত
‘চন্দ্র’ এর বিশেষণ রূপ কোনটি?
ক. চান্দ্র
খ. চাঁদ
গ. চন্দ্রা
ঘ. চান্দ্রা
সঠিক উত্তর: ক. চান্দ্র
কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?
ক. সংযোজক
খ. সমুচ্চয়ী
গ. অনুকার
ঘ. অনুসর্গ
সঠিক উত্তর: ঘ. অনুসর্গ
“A bolt from the blue” – বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
ক. যতো গর্জে ততো বর্ষে না
খ. গরিবের ঘোড়া রোগ
গ. বিনা মেঘে বজ্রপাত
ঘ. অতি লোভে তাতি নষ্ট
সঠিক উত্তর: গ. বিনা মেঘে বজ্রপাত
‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. ক্লীব লিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
সঠিক উত্তর: ঘ. উভয় লিঙ্গ
শীকর শব্দের অর্থ –
ক. গাছের মূল
খ. মেনে নেয়া
গ. জলকণা
ঘ. রাজত্ব
সঠিক উত্তর: গ. জলকণা
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা
খ. কবি
গ. দাতা
ঘ. বাদশাহ
সঠিক উত্তর: খ. কবি
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. অপগত
খ. পরাগত
গ. সমীভবন
ঘ. বিষমীভবন
সঠিক উত্তর: ঘ. বিষমীভবন
‘Pass out’ means –
ক. die
খ. faint
গ. disappear
ঘ. cross
সঠিক উত্তর: খ. faint
The police is looking ____ the mother.
ক. into
খ. on
গ. to
ঘ. at
সঠিক উত্তর: ক. into
The phrase ‘Man of parts’ means –
ক. honest
খ. sincere
গ. talented
ঘ. worthless
সঠিক উত্তর: গ. talented
Select the same meaning-pragmatic.
ক. wasteful
খ. productive
গ. practical
ঘ. fussy
সঠিক উত্তর: গ. practical
Antonym of ‘Ally’ is –
ক. friend
খ. child
গ. congested
ঘ. enemy
সঠিক উত্তর: ঘ. enemy
Had I the wings of a bird! (make it assertive):
ক. I wish I had the wings of a bird.
খ. I had the wings of a bird.
গ. I should have the wings of a bird.
ঘ. May I have the wings of a bird.
সঠিক উত্তর: ক. I wish I had the wings of a bird.
He got ______ his illness in two weeks-
ক. on
খ. by
গ. with
ঘ. over
সঠিক উত্তর: ঘ. over
My uncle arrived while I (cook) the dinner.
ক. would cook
খ. had cooked
গ. cook
ঘ. was cooking
সঠিক উত্তর: ঘ. was cooking
He advised me (give) smoking.
ক. giving up
খ. to give up
গ. in giving up
ঘ. from giving up
সঠিক উত্তর: খ. to give up
There is _______ tea in the cup.
ক. very little
খ. any
গ. very
ঘ. many
সঠিক উত্তর: ক. very little
The old lady cannot help ________ a cup of tea.
ক. to drink
খ. take
গ. to taking
ঘ. having
সঠিক উত্তর: ঘ. having
A true patriot can die ______ his country.
ক. for
খ. of
গ. in
ঘ. by
সঠিক উত্তর: ক. for
What is lotted cannot be blotted (Active)
ক. Must be blot we lot.
খ. We cannot blot what we must lot.
গ. We must blot what we cannot lot.
ঘ. We must be blotted what we cannot lot.
সঠিক উত্তর: খ. We cannot blot what we must lot.
Lingua franca means-
ক. common language
খ. maiden speech
গ. second language
ঘ. mother tongue
সঠিক উত্তর: ক. common language
The work is to be _______ immediately.
ক. do
খ. done
গ. doing
ঘ. did
সঠিক উত্তর: খ. done
The word ‘Garrulous’ means-
ক. wordless
খ. talkingless
গ. speechless
ঘ. talking too much
সঠিক উত্তর: ঘ. talking too much
কিছু করার আগে ভালো করে ভেবে নাও।
ক. Think before you leap.
খ. Look before you do.
গ. Think before you do anything.
ঘ. Look before you leap.
সঠিক উত্তর: ঘ. Look before you leap.
What parts of speech is the word ‘Fatherly’?
ক. adjective
খ. verb
গ. adverb
ঘ. noun
সঠিক উত্তর: ক. adjective
Your clock has run ______
ক. short
খ. good
গ. down
ঘ. up
সঠিক উত্তর: গ. down
The noun form of approve is-
ক. approof
খ. approveness
গ. approvalty
ঘ. approval
সঠিক উত্তর: ঘ. approval
লাইনটি কেটে দাও-
ক. Cut the line
খ. Cross the line
গ. Give up the line
ঘ. Pen through the line
সঠিক উত্তর: ঘ. Pen through the line
Metro rail is one of the greatest achievements of Bangladesh. Find out the correct sentence.
ক. Metro rail is a very great achievement of Bangladesh.
খ. Very few achievements of Bangladesh are as great as Metro rail.
গ. Metro rail is greater than any other achievement of Bangladesh.
ঘ. No other achievement of Bangladesh is as great as Metro rail.
সঠিক উত্তর: খ. Very few achievements of Bangladesh are as great as Metro rail.
The synonym of ‘Franchise’ is –
ক. charter
খ. licence
গ. privilege
ঘ. all of the above
সঠিক উত্তর: ঘ. all of the above
Choose the direct speech of the sentence: She told me to stand up.
ক. She said, “Do stand up”.
খ. She told, “Stand up”.
গ. She said me, “Stand up”.
ঘ. She said to me, “Stand up”.
সঠিক উত্তর: ঘ. She said to me, “Stand up”.
He said that he _____ the previous day.
ক. has come
খ. came
গ. arrived
ঘ. had come
সঠিক উত্তর: ঘ. had come
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?
ক. ২০ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
সঠিক উত্তর: ঘ. ৩৫ বছর
দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ ও গ.সা.গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?
ক. ৬৫
খ. ৭৫
গ. ৮৫
ঘ. ৯৫
সঠিক উত্তর: খ. ৭৫
কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
সঠিক উত্তর: গ. ৬
একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?
ক. ৬৫ মিটার
খ. ৭০ মিটার
গ. ৭৫ মিটার
ঘ. ৮০ মিটার
সঠিক উত্তর: গ. ৭৫ মিটার
বার্ষিক শতকরা (২৫/২)% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
ক. ১০০
খ. ২০০
গ. ৩০০
ঘ. ৪০০
সঠিক উত্তর: খ. ২০০
৫ টাকায় ৮ টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬ টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
ক.
খ.
গ.
ঘ.
সঠিক উত্তর: ঘ.
৮ টি কলার ক্রয়মূল্য = ৫ টাকা ∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৫/৮ টাকা
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার। এর প্রস্থ 5 মিটার হলে, দৈর্ঘ্য কত মিটার হবে?
ক. 15
খ. 20
গ. 25
ঘ. 30
সঠিক উত্তর: ক. 15
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30° ও 60°; ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত?
ক. 1 : √3 : 2
খ. 1 : 3 : √2
গ. 1 : 2 : 3
ঘ. 1 : 3 : 2
সঠিক উত্তর: ক. 1 : √3 : 2
কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
ক. 15°
খ. 45°
গ. 60°
ঘ. 75°
সঠিক উত্তর: ঘ. 75°
1 সে.মি., 2 সে.মি., 3 সে.মি. ও 4 সে.মি. দৈর্ঘ্যবিশিষ্ট চারটি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অংকন করা যাবে?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
সঠিক উত্তর: ক. 1
5 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
ক. 4
খ. 5
গ. 6
ঘ. 7
সঠিক উত্তর: গ. 6
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
ক. 128
খ. 130
গ. 132
ঘ. 140
সঠিক উত্তর: ক. 128
বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-
ক. সূক্ষ্মকোণ
খ. স্থূলকোণ
গ. সমকোণ
ঘ. সরলকোণ
সঠিক উত্তর: খ. স্থূলকোণ
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে, তার পরিসীমা কত মিটার?
ক. 20
খ. 40
গ. 60
ঘ. 80
সঠিক উত্তর: গ. 60
ক : খ = ৪ : ৫ এবং খ : গ = ৭ : ৮ হলে ক : গ = কত?
ক. ১ : ২
খ. ৪ : ৮
গ. ৭ : ১০
ঘ. ৫ : ৮
সঠিক উত্তর: গ. ৭ : ১০
– 2x² + 4x – 5 রাশিটির সর্বোচ্চ মান কত?
ক. – 1
খ. – 2
গ. – 3
ঘ. – 4
সঠিক উত্তর: গ. – 3
PQ রেখাংশকে R বিন্দুতে এমনভাবে অন্তর্বিভক্ত করা হলো যেন PQ : PR = PR : QR হয় যখন PR > QR; সমানুপাতটি কত?
ক. 1 : 1.618
খ. 1 : 0.618
গ. 1.618 : 1
ঘ. 0.618 : 1
সঠিক উত্তর: খ. 1 : 0.618
বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?
ক. ৩.৩০ কি.মি
খ. ৩.৩১ কি.মি
গ. ৩.৩২ কি.মি
ঘ. ৩.৩৩ কি.মি
সঠিক উত্তর: গ. ৩.৩২ কি.মি
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?
ক. ভোলা
খ. সাতক্ষীরা
গ. চাঁদপুর
ঘ. নোয়াখালী
সঠিক উত্তর: ক. ভোলা
কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে?
ক. দ্য ইকোনমিস্ট
খ. নিউজ উইকস
গ. দ্য গার্ডিয়ান
ঘ. রয়টার্স
সঠিক উত্তর: ক. দ্য ইকোনমিস্ট
বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: গ. রাশিয়া
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. কপোতাক্ষ
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. করতোয়া
সঠিক উত্তর: ঘ. করতোয়া
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. তারামন বিবি ও ময়মুনা বিবি
খ. সিতারা বেগম ও ময়মুনা বিবি
গ. তারামন বিবি ও সিতারা বেগম
ঘ. ময়মুনা বিবি ও তারামন বিবি
সঠিক উত্তর: গ. তারামন বিবি ও সিতারা বেগম
ওয়াংগালা কাদের উৎসব?
ক. কুকিদের
খ. গারোদের
গ. চাকমাদের
ঘ. মারমাদের
সঠিক উত্তর: খ. গারোদের
বাংলাদেশে প্রথম আদমশুমারী হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৮১ সালে
সঠিক উত্তর: গ. ১৯৭৪ সালে
বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
ক. ১৯০৫ সালে
খ. ১৯১১ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
সঠিক উত্তর: খ. ১৯১১ সালে
নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়?
ক. ১১ দফা
খ. ২১ দফা
গ. ৬ দফা
ঘ. ৪ দফা
সঠিক উত্তর: গ. ৬ দফা
হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন –
ক. জর্ডান
খ. ফিলিস্তিন
গ. মিশর
ঘ. লেবানন
সঠিক উত্তর: ঘ. লেবানন
জাপানের পার্লামেন্টের নাম কী?
ক. ডায়েট
খ. কায়েট
গ. লোকসভা
ঘ. ন্যাশনাল এসেম্বলী
সঠিক উত্তর: ক. ডায়েট
‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
খ. জেনেভা, রাশিয়া, ফ্রান্স
গ. ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা
ঘ. কাতার, দুবাই, বাহরাইন
সঠিক উত্তর: ক. যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?
ক. ৫৫ তম
খ. ৭০ তম
গ. ৭২ তম
ঘ. ৭৩ তম
সঠিক উত্তর: খ. ৭০ তম
থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক. লিরা
খ. ক্রোনা
গ. বাথ
ঘ. রিংগিত
সঠিক উত্তর: গ. বাথ
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. তাওয়াক্কোল কারমান
খ. নার্গিস মোহাম্মদী
গ. মালালা ইউসুফ জাই
ঘ. শিরিন এবাদী
সঠিক উত্তর: খ. নার্গিস মোহাম্মদী
IMF-এর সদর দপ্তর কোথায়?
ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
সঠিক উত্তর: ক. ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. উ-থান্ট
খ. ট্রিগভেলী
গ. দ্যাগ হেমারশোল্ড
ঘ. গুতেরেস
সঠিক উত্তর: খ. ট্রিগভেলী
জ্বালানী তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ইরাক
ঘ. সৌদি আরব
সঠিক উত্তর: ক. যুক্তরাষ্ট্র
‘লেইস ফেয়ার’ নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক. সমাজতান্ত্রিক
খ. খেলাধুলা
গ. গণতন্ত্র
ঘ. মুক্তবাজার
সঠিক উত্তর: ঘ. মুক্তবাজার
কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক. বায়ু প্রবাহ
খ. বারিপাত
গ. সমুদ্র স্রোত
ঘ. বায়ুর আর্দ্রতা
সঠিক উত্তর: গ. সমুদ্র স্রোত
সবজি চাষ বিদ্যাকে কী বলে?
ক. Horticulture
খ. Aroboriculture
গ. Floriculture
ঘ. Vegiculture
সঠিক উত্তর: ক. Horticulture
বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
ক. উত্তর-পশ্চিম
খ. দক্ষিণ
গ. দক্ষিণ-পশ্চিম
ঘ. মধ্য অঞ্চল
সঠিক উত্তর: গ. দক্ষিণ-পশ্চিম
রক্তে Platelet-এর কাজ কী?
ক. O2 পরিবহন
খ. সংক্রমণ প্রতিরোধ
গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ঘ. রক্তে PH এর নির্ধারণ করে
সঠিক উত্তর: গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানকে কী বলা হয়?
ক. ইন্টারনেট
খ. ইন্টারকম
গ. ই-মেইল
ঘ. ইন্টারস্পিড
সঠিক উত্তর: ক. ইন্টারনেট
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায় – ২)
পরীক্ষার তারিখ: ১৫ মার্চ ২০২৪ পূর্ণমান: ১০০ সময়: ১ ঘণ্টা
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক. দীর্ঘ
খ. অতিদীর্ঘ
গ. সংক্ষিপ্ত
ঘ. অপরিবর্তিত
সঠিক উত্তর: গ. সংক্ষিপ্ত
কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
ক. কমা
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. ত্রিবিন্দু
সঠিক উত্তর: ঘ. ত্রিবিন্দু
কোন বানানটি শুদ্ধ?
ক. আশীষ
খ. শিরচ্ছেদ
গ. দ্বন্দ্ব
ঘ. মুমুর্ষূ
সঠিক উত্তর: গ. দ্বন্দ্ব
‘Memorandum’-এর পরিভাষা কী?
ক. পরীক্ষাগার
খ. গণসংযোগ
গ. স্মারকলিপি
ঘ. অবতরণ
সঠিক উত্তর: গ. স্মারকলিপি
সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে?
ক. গুরুদোষ
খ. লঘুদোষ
গ. মিশ্রদোষ
ঘ. গুরুচণ্ডালী
সঠিক উত্তর: ঘ. গুরুচণ্ডালী
‘আমড়াগাছি করা’ কি বুঝাতে ব্যবহার করা হয়?
ক. অযথা তর্ক করা
খ. অযথা রাগারাগি করা
গ. অযথা তোষামোদ
ঘ. অযথা আলসেমি করা
সঠিক উত্তর: গ. অযথা তোষামোদ
হাইফেন কোথায় বসে?
ক. দুই বাক্যের সংযোগ দেখাতে।
খ. দুই শব্দের সংযোগ দেখাতে।
গ. বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
ঘ. উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
সঠিক উত্তর: খ. দুই শব্দের সংযোগ দেখাতে।
‘Look before you leap’-এর সঠিক অনুবাদ কোনটি?
ক. লাফ দেওয়ার আগে তাকাও।
খ. ভাবিয়া করিও কাজ।
গ. দেখে তারপর লাফ দাও।
ঘ. আকাশকুসুম ভাবিও না।
সঠিক উত্তর: খ. ভাবিয়া করিও কাজ।
‘সর্বনাশ’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
ক. ভরাডুবি
খ. রাবনের চিতা
গ. জগদ্দল পাথর
ঘ. শাপেবর
সঠিক উত্তর: ক. ভরাডুবি
নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ?
ক. অশ্রুজলে চোখ ভেসে গেলো।
খ. সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
গ. অঙ্ক কষিতে ভূল করিওনা।
ঘ. আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
সঠিক উত্তর: খ. সৎ চরিত্রের লোক সকলের প্রিয়।
‘অনাথ’-এর স্ত্রীলিঙ্গ কী?
ক. অনাথীনি
খ. অনাথিনী
গ. অনাথি
ঘ. নাথবতী
সঠিক উত্তর: খ. অনাথিনী
‘যে নারীর হাসি পবিত্র’-তাকে কী বলে?
ক. সুচিস্মিতা
খ. শুচিস্মিতা
গ. সুহাসিনী
ঘ. সুহাস্য
সঠিক উত্তর: খ. শুচিস্মিতা
‘দেখা যায়নি যা’-
ক. অদৃষ্ট
খ. অদৃশ্য
গ. অদৃষ্টপূর্ব
ঘ. অদেখা
সঠিক উত্তর: খ. অদৃশ্য
‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?’ বাক্যে ‘রাঘবে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী
খ. অপাদানে সপ্তমী
গ. কর্মে সপ্তমী
ঘ. অপাদানে শূন্য
সঠিক উত্তর: খ. অপাদানে সপ্তমী
‘তিলে তেল আছে’ – বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে সপ্তমী
খ. অধিকরণে শূন্য
গ. অপাদানে সপ্তমী
ঘ. অপাদানে শূন্য
সঠিক উত্তর: ক. অধিকরণে সপ্তমী
‘কুন্তল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অংশু
খ. কেশ
গ. কুবলয়
ঘ. কমল
সঠিক উত্তর: খ. কেশ
‘আত্মজা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. দুহিতা
খ. তনয়া
গ. পুত্র
ঘ. কন্যা
সঠিক উত্তর: গ. পুত্র
‘ভূত’ শব্দের বিপরীতার্থক শব্দ কী?
ক. প্রেত
খ. বর্তমান
গ. ভবিষ্যৎ
ঘ. অতীত
সঠিক উত্তর: গ. ভবিষ্যৎ
‘সন্ধি’ শব্দের অর্থ কী?
ক. সংক্ষেপণ
খ. মিলন
গ. একপদীকরণ
ঘ. চিহ্ন
সঠিক উত্তর: খ. মিলন
‘সতীশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. সতি + ইশ
খ. সতি + ঈশ
গ. সতী + ঈশ
ঘ. সতী + ইশ
সঠিক উত্তর: গ. সতী + ঈশ
‘মাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. √ মা + তৃচ/তা
খ. √ মাতৃ + আ
গ. √ মাত্ + আ
ঘ. √ মাতা + অ
সঠিক উত্তর: ক. √ মা + তৃচ/তা
‘কর পল্লবের ন্যায়’ – ব্যাসবাক্যটি কোন সমাস?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. উপমান কর্মধারয়
ঘ. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: খ. উপমিত কর্মধারয়
‘জন্মান্ধ’ কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
সঠিক উত্তর: ক. তৎপুরুষ
‘বর্ধমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. √ বর্ধ + মান
খ. √ বৃদ্ধি + মান
গ. √ বৃধ + মান
ঘ. √ বর্ধন + মান
সঠিক উত্তর: গ. √ বৃধ + মান
‘অনাবিল’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অননাবিল
খ. আবিল
গ. আবিলতা
ঘ. অনাগত
সঠিক উত্তর: খ. আবিল
Translate the sentence into English- “তার সব চেষ্টাই ব্যর্থ হলো”
ক. All his efforts ended in smoke.
খ. All his efforts ended in the smoke.
গ. All his efforts ended in a smoke.
ঘ. All his efforts ended in smoking.
সঠিক উত্তর: ক. All his efforts ended in smoke.
Being “down to earth” means –
ক. close to nature
খ. thrown to ground
গ. hopeful
ঘ. realistic
সঠিক উত্তর: ঘ. realistic
We should respect our teacher. (Imperative)
ক. Respect our teacher.
খ. Let us respect our teacher.
গ. We may not hate our teacher.
ঘ. Our teacher should be respected.
সঠিক উত্তর: খ. Let us respect our teacher.
Man hardly believes a liar, ____ ?
ক. does he
খ. doesn’t he
গ. are they
ঘ. aren’t they
সঠিক উত্তর: ক. does he
Verb form of the word ‘apology’ is-
ক. apological
খ. apologise
গ. apologify
ঘ. enapology
সঠিক উত্তর: খ. apologise
A person whose head is in the clouds is –
ক. proud
খ. a day dreamer
গ. an aviator
ঘ. a philanthropist
সঠিক উত্তর: খ. a day dreamer
Curd is made ____ milk.
ক. of
খ. in
গ. by
ঘ. with
সঠিক উত্তর: ক. of
It is high time we (change) our food habit. Here the correct form of verb is-
ক. change
খ. will change
গ. changed
ঘ. should change
সঠিক উত্তর: গ. changed
The idiom ‘bring to book’ means –
ক. Book written by a famous writer
খ. Punish
গ. Valueless person
ঘ. Impose
সঠিক উত্তর: খ. Punish
We eat to live. (complex)
ক. We eat and want to live.
খ. We eat so that we may live.
গ. We eat so that we could live.
ঘ. Although we eat, we live.
সঠিক উত্তর: খ. We eat so that we may live.
He behaved as though he ____ everything.
ক. knows
খ. knew
গ. has known
ঘ. had known
সঠিক উত্তর: ঘ. had known
Too many cooks spoil the –
ক. lunch
খ. juice
গ. broth
ঘ. food
সঠিক উত্তর: গ. broth
The antonym of ‘Honorary’ is-
ক. honour
খ. paid
গ. monetary
ঘ. respect
সঠিক উত্তর: খ. paid
Put the right word in the blank. “He reached the ____ of his literary career.
ক. abattori
খ. acme
গ. admonish
ঘ. penury
সঠিক উত্তর: খ. acme
No one can ___ that he is clever.
ক. defy
খ. denounce
গ. admire
ঘ. deny
সঠিক উত্তর: ঘ. deny
“ভাসা ভাসা পড়ায় কাজ হবে না”। The correct English translation of the sentence is –
ক. Reading by fits and starts will not do.
খ. Reading by a bird’s eye view will not do.
গ. Reading at a glance will not do.
ঘ. Reading intermittently will not do.
সঠিক উত্তর: খ. Reading by a bird’s eye view will not do.
‘Tooth and nail’ means –
ক. get by heart
খ. go with heart
গ. try hard
ঘ. get hard
সঠিক উত্তর: গ. try hard
Antonym for ‘Adieu’ is –
ক. farewell
খ. good bye
গ. hello
ঘ. valediction
সঠিক উত্তর: গ. hello
Which poet is known as the “Poet of Nature”?
ক. John Keats
খ. William Wordsworth
গ. W.B. Yeats
ঘ. John Milton
সঠিক উত্তর: খ. William Wordsworth
He said that he was innocent. (simple)
ক. He said and he was innocent.
খ. He was innocent so he said it.
গ. That he was innocent was said by him.
ঘ. He declared his innocence.
সঠিক উত্তর: ঘ. He declared his innocence.
I am looking forward to ____ you.
ক. meet
খ. meeting
গ. met
ঘ. meets
সঠিক উত্তর: খ. meeting
He lives ____ honest means.
ক. on
খ. with
গ. by
ঘ. for
সঠিক উত্তর: গ. by
The new job offer was alluring. Here ‘alluring’ means-
ক. Unexpected
খ. Tempting
গ. Ordinary
ঘ. Dreary
সঠিক উত্তর: খ. Tempting
The main objective of a ‘conjunction’ is –
ক. To separate
খ. To connect
গ. To improve
ঘ. To degrade
সঠিক উত্তর: খ. To connect
Reza ran fast lest he ____ the train.
ক. miss
খ. missed
গ. should miss
ঘ. will miss
সঠিক উত্তর: গ. should miss
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
ক. ৯০
খ. ১১০
গ. ১২০
ঘ. ১৩০
সঠিক উত্তর: গ. ১২০
10 টি সংখ্যার যোগফল 380। এদের প্রথম 4 টির গড় 40 এবং শেষ 5 টির গড় 30 হলে; ৫ম সংখ্যাটি কত?
ক. 50
খ. 60
গ. 70
ঘ. 80
সঠিক উত্তর: গ. 70
রিতু ও সিতু একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। তারা ৬ দিন কাজ করার পর সিতু চলে গেল। কাজটির কত অংশ বাকি থাকবে?
ক. ১/৪
খ. ১/২
গ. ১/৩
ঘ. ১/৫
সঠিক উত্তর: ক. ১/৪
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স, পুত্রের বয়সের চারগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. 54 ও 18
খ. 42 ও 14
গ. 45 ও 15
ঘ. 39 ও 13
সঠিক উত্তর: গ. 45 ও 15
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে। চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
ক. 50
খ. 300
গ. 360
ঘ. 3000
সঠিক উত্তর: খ. 300
৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
ক. ৩৫%
খ. ৫০%
গ. ২০%
ঘ. ৫৫%
সঠিক উত্তর: খ. ৫০%
8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
ক. 9
খ. 10
গ. 11
ঘ. 12
সঠিক উত্তর: গ. 11
a3 + 3√3 এর উৎপাদক নিচের কোনটি?
ক. a2 + √3
খ. a + √3
গ. a2 – √3
ঘ. a – √3
সঠিক উত্তর: খ. a + √3
x/y এর সাথে কত যোগ করলে যোগফল x(1 + y)/y হয়?
ক. x
খ. y
গ. x(1 – y)/y
ঘ. 1/x
সঠিক উত্তর: ক. x
log497 + log√77 এর মান কত?
ক. 1/2
খ. 1
গ. 2
ঘ. 5/2
সঠিক উত্তর: ঘ. 5/2
ক. – 5/4
খ. – 4/5
গ. 4/5
ঘ. 5/4
সঠিক উত্তর: খ. – 4/5
4(a + b), 10(a – b) এবং 12(a2 – b2) এর গ.সা.গু কত?
ক. a – b
খ. a + b
গ. 12(a2 – b2)
ঘ. 2
সঠিক উত্তর: ঘ. 2
দুটি সংখ্যার যোগফল, তাদের বিয়োগফলের দ্বিগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
ক. 2 : 1
খ. 3 : 1
গ. 4 : 3
ঘ. 3 : 2
সঠিক উত্তর: খ. 3 : 1
একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সে.মি. হলে এর পরিধি কত?
ক. 17π
খ. 34π
গ. 26π
ঘ. 51π
সঠিক উত্তর: খ. 34π
p + q = √3 এবং p – q = √2 হলে, pq = কত?
ক. 1/4
খ. 3/4
গ. 2/3
ঘ. 3/2
সঠিক উত্তর: ক. 1/4
35 বর্গ সে.মি. ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি. এবং প্রস্থ (x – 2) সে.মি. হলে, x এর মান কত?
ক. 7
খ. 5
গ. – 5
ঘ. – 7
সঠিক উত্তর: ক. 7
একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
ক. 10°
খ. 110°
গ. 120°
ঘ. 160°
সঠিক উত্তর: ক. 10°
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে, ছোট সংখ্যাটি কত?
ক. 38
খ. 59
গ. 60
ঘ. 78
সঠিক উত্তর: খ. 59
একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ রেখাংশের এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
ক. ৩ গুণ
খ. ৬ গুণ
গ. ৯ গুণ
ঘ. দ্বিগুণ
সঠিক উত্তর: গ. ৯ গুণ
(x/5)p = 1 হলে, p এর মান কত?
ক. 0
খ. 1
গ. – 5
ঘ. 5
সঠিক উত্তর: ক. 0
একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে, খুঁটিটির উচ্চতা কত?
ক. 2√5
খ. 10
গ. 5(1 + √2)
ঘ. (5 + 2√5)
সঠিক উত্তর: গ. 5(1 + √2)
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে, এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক?
ক. 3
খ. 3√2
গ. 6√2
ঘ. 8√2
সঠিক উত্তর: গ. 6√2
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
ক. 180°
খ. 270°
গ. 360°
ঘ. 580°
সঠিক উত্তর: গ. 360°
নাজিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
ক. ৪%
খ. ৫%
গ. ৫.৫%
ঘ. ৬%
সঠিক উত্তর: খ. ৫%
x + y = 3, x2 + y2 = 5 হলে, x3 + y3 = ?
ক. 34
খ. 9
গ. 45
ঘ. 54
সঠিক উত্তর: খ. 9
বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ –
ক. পাহাড়পুর
খ. সেন্টমার্টিন
গ. নিঝুমদ্বীপ
ঘ. মহেশখালী
সঠিক উত্তর: ঘ. মহেশখালী
বন-জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে
ক. CO
খ. CO2
গ. S2O
ঘ. CFC
সঠিক উত্তর: খ. CO2
বাংলাদেশের আবাদী জমির কতটুকুতে ধানের চাষ হয়?
ক. ৫০%
খ. ৬০%
গ. ৭০%
ঘ. ৮০%
সঠিক উত্তর: ঘ. ৮০%
নিম্নলিখিত কোন জেলায় জন সংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক. পটুয়াখালী
খ. খাগরাছড়ি
গ. রাঙামাটি
ঘ. বান্দরবান
সঠিক উত্তর: গ. রাঙামাটি
বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো –
ক. ভাষা ও সংস্কৃতি
খ. ধর্ম
গ. আঞ্চলিকতা
ঘ. রাজনীতি
সঠিক উত্তর: ক. ভাষা ও সংস্কৃতি
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো –
ক. নির্দিষ্ট ভূখণ্ড
খ. জনসংখ্যা
গ. সরকার
ঘ. সার্বভৌমত্ব
সঠিক উত্তর: ঘ. সার্বভৌমত্ব
প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?
ক. ৪৮০ টি
খ. ৪৮৬ টি
গ. ৪৯০ টি
ঘ. ৪৯৫ টি
সঠিক উত্তর: ঘ. ৪৯৫ টি
পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
ক. ১০ অক্টোবর ২০২৩
খ. ২৮ অক্টোবর ২০২৩
গ. ১ নভেম্বর ২০২৩
ঘ. ৪ নভেম্বর ২০২৩
সঠিক উত্তর: গ. ১ নভেম্বর ২০২৩
দেশের প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস’ কোথায় অবস্থিত?
ক. লাংলোক, বান্দরবান
খ. লোহাগাড়া, চট্টগ্রাম
গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
ঘ. নলিতাবাড়ী, শেরপুর
সঠিক উত্তর: খ. লোহাগাড়া, চট্টগ্রাম
২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে?
ক. সাকিব আল হাসান
খ. মাহমুদুল্লাহ রিয়াদ
গ. মুশফিকুর রহিম
ঘ. লিটন দাস
সঠিক উত্তর: খ. মাহমুদুল্লাহ রিয়াদ
একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন?
ক. ১৯ অক্টোবর, ২০২৩
খ. ২০ অক্টোবর, ২০২৩
গ. ২২ অক্টোবর, ২০২৩
ঘ. ৩০ অক্টোবর, ২০২৩
সঠিক উত্তর: গ. ২২ অক্টোবর, ২০২৩
জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড কোনটি?
ক. ১৬১৫২
খ. ১৬১০৬
গ. ৯৯৯
ঘ. ৩৩৩
সঠিক উত্তর: ক. ১৬১৫২
শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন কবে?
ক. ২ মার্চ ১৯৭০
খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ২৩ মার্চ ১৯৭১
সঠিক উত্তর: খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
“প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা” বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
ক. অনুচ্ছেদ-৭
খ. অনুচ্ছেদ-৫
গ. অনুচ্ছেদ-৩
ঘ. অনুচ্ছেদ-১৩
সঠিক উত্তর: গ. অনুচ্ছেদ-৩
দেশের প্রথম বায়ু বিদ্যুত কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক. ফেনী
খ. কক্সবাজার
গ. চাঁদপুর
ঘ. পটুয়াখালী
সঠিক উত্তর: ক. ফেনী
কোনটি নবায়ন যোগ্য সম্পদ?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. বায়ু
গ. চুনাপাথর
ঘ. কয়লা
সঠিক উত্তর: খ. বায়ু
কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়?
ক. টেলিগ্রাফ
খ. রোবোটিক্স
গ. থ্রি-ডি প্রিন্টিং
ঘ. আইওটি
সঠিক উত্তর: ক. টেলিগ্রাফ
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
ক. পটাশিয়াম
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. ফসফরাস
সঠিক উত্তর: গ. নাইট্রোজেন
‘V-20’ গ্রুপ কীসের সাথে সম্পর্কিত?
ক. জলবায়ু পরিবর্তন
খ. কৃষি উন্নয়ন
গ. দারিদ্র বিমোচন
ঘ. মানবাধিকার
সঠিক উত্তর: ক. জলবায়ু পরিবর্তন
কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
ক. সিরিয়া
খ. লিবিয়া
গ. ইরাক
ঘ. জর্দান
সঠিক উত্তর: খ. লিবিয়া
‘পালাউ’ দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. ওশেনিয়া
সঠিক উত্তর: ঘ. ওশেনিয়া
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. নার্গিস মোহাম্মদি
খ. ফ্রেদেরিক পার্সি
গ. জন হিউম
ঘ. লিউ জিয়াওবো
সঠিক উত্তর: ক. নার্গিস মোহাম্মদি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে?
ক. পোলিও
খ. ফাইলেরিয়া
গ. কালাজ্বর
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGS) কয়টি?
ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২১
সঠিক উত্তর: ক. ১৭
বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
ক. সিয়েরালিওন
খ. সুদান
গ. লাইবেরিয়া
ঘ. নাইজেরিয়া
সঠিক উত্তর: গ. লাইবেরিয়া
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)
পরীক্ষার তারিখ: ১৫ মার্চ ২০২৪ পূর্ণমান: ১০০ সময়: ১ ঘণ্টা
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য
গ. বঙ্গবাণী
ঘ. অন্নদামঙ্গল কাব্য
সঠিক উত্তর: ক. চর্যাপদ
চর্যাপদ হলো বাংলা ভাষার প্রথম এবং প্রাচীনতম লিখিত নিদর্শন।
চর্যাপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
• এটি বৌদ্ধ সহজিয়াদের রচিত সাধনসংগীত বা গানের সংকলন।
• মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
• চর্যাপদের মোট পদসংখ্যা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে পদসংখ্যা ৫০টি এবং ড. সুকুমার সেনের মতে ৫১টি।
• পদকর্তার সংখ্যা নিয়েও মতপার্থক্য আছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন চর্যাপদের কবি ২৩ জন, অন্যদিকে ড. সুকুমার সেনের মতে কবি ২৪ জন।
• আধুনিক ছন্দের বিবেচনায় চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত বলে ধরা হয়।
অন্যান্য অপশনের বিবরণ:
• ‘শ্রীকৃষ্ণকীর্তন’ হলো মধ্যযুগের প্রথম কাব্য, যা সর্বজনস্বীকৃত খাঁটি বাংলায় রচিত।
• ‘বঙ্গবাণী’ কবিতাটি রচনা করেছেন মধ্যযুগের কবি আবদুল হাকিম।
• ‘অন্নদামঙ্গল’ ভারতচন্দ্র রায়গুণাকর রচিত একটি বিখ্যাত মঙ্গলকাব্য (১৭৫২-৫৩ সালে তিন খণ্ডে রচিত)।
মধ্যযুগের শেষ কবি কে?
ক. আব্দুল হাকিম
খ. বড়ু চণ্ডীদাস
গ. আলাওল
ঘ. ভারত চন্দ্র রায় গুণাকর
সঠিক উত্তর: ঘ. ভারত চন্দ্র রায় গুণাকর
ভারতচন্দ্র রায়গুণাকর:
• ভারতচন্দ্র রায়গুণাকরকে বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ এবং সর্বশেষ কবি হিসেবে বিবেচনা করা হয়।
• তাঁর রচিত শ্রেষ্ঠ এবং প্রথম কাব্যগ্রন্থের নাম ‘পদ্মাবতী’।
• তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেছিলেন এবং তাঁর সভাকবি হিসেবে নিযুক্ত ছিলেন।
• ‘রায়গুণাকর’ উপাধিটি রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে প্রদান করেছিলেন।
অন্যদিকে, মুকুন্দরাম চক্রবর্তী ‘দুঃখবর্ণনার কবি’ হিসেবে পরিচিত। জমিদার রঘুনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ সৃষ্টি ‘চণ্ডীমঙ্গল’ রচনা করেন এবং ‘কবিকঙ্কণ’ উপাধিতে ভূষিত হন।
যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচতি কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. ঈশ্বর চন্দ্র গুপ্ত
গ. ভারত চন্দ্র রায় গুণাকর
ঘ. আলাওল
সঠিক উত্তর: খ. ঈশ্বর চন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
• ঈশ্বরচন্দ্র গুপ্ত একাধারে একজন প্রখ্যাত কবি এবং সাংবাদিক ছিলেন।
• বাংলা সাহিত্যে মধ্যযুগ এবং আধুনিক যুগের সেতুবন্ধন রচনা করায় তাঁকে ‘যুগসন্ধিক্ষণের কবি’ বলা হয়।
• তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করতেন।
• ১৮৩১ সালে তাঁর হাত ধরেই বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয় (প্রথমে এটি সাপ্তাহিক হিসেবে শুরু হলেও ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় রূপ নেয়)।
চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিষ্ণু দে
সঠিক উত্তর: ক. মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত:
• মাইকেল মধুসূদন দত্তই বাংলা সাহিত্যে প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তন করেন।
• ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের পাড়ে সাগরদাঁড়ি গ্রামে এই মহাকবির জন্ম।
• ইংরেজিতে রচিত ‘দ্য ক্যাপটিভ লেডি’ (The Captive Ladie) তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
• তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। ‘পদ্মাবতী’ নাটকে তিনি প্রথম এই ছন্দের প্রয়োগ করেন এবং ‘তিলোত্তমাসম্ভব’ হলো এই ছন্দে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, তিলোত্তমাসম্ভব কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী উল্লেখযোগ্য।
কোনটি সঠিক বানান?
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি
সঠিক উত্তর: গ. নিশীথিনী
• শুদ্ধ বানান: নিশীথিনী।
• ‘নিশীথিনী’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
• বিশেষ্য পদ হিসেবে এর অর্থ হলো: গভীর রাত, রজনি বা রাত্রি।
‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
ক. তুর্কি
খ. কোরিয়ান
গ. জাপানি
ঘ. পর্তুগিজ
সঠিক উত্তর: গ. জাপানি
‘ভানুসিংহ’ কার ছদ্ম নাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বলাই চাঁদ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর
কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করা হয়?
ক. ১৯৬৮
খ. ১৯৭১
গ. ১৯৭২
ঘ. ১৯৭৩
সঠিক উত্তর: ঘ. ১৯৭৩
‘সঞ্চয়িতা’ কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
সঠিক উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. মাসিক মোহাম্মদি
খ. সাপ্তাহিক বিজলী
গ. দৈনিক নবযুগ
ঘ. ধূমকেতু
সঠিক উত্তর: খ. সাপ্তাহিক বিজলী
‘পাবক’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নি
খ. নয়ন
গ. পুত্র
ঘ. অধিপতি
সঠিক উত্তর: ক. অগ্নি
‘অলীক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. মিথ্যা
খ. সত্য
গ. সচল
ঘ. হিংসা
সঠিক উত্তর: খ. সত্য
‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত –
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. প্রবন্ধ গ্রন্থ
ঘ. নাটক
সঠিক উত্তর: ক. উপন্যাস
‘বন্দি শিবির থেকে’ গ্রন্থটি কার লেখা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. আহসান হাবীব
ঘ. আবুল হাসান
সঠিক উত্তর: খ. শামসুর রাহমান
‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কী?
ক. আকাঙ্ক্ষিত বস্তু
খ. অপ্রত্যাশিত
গ. প্রচুর ব্যবধান
ঘ. অসম্ভব কল্পনা
সঠিক উত্তর: ঘ. অসম্ভব কল্পনা
‘Ratio’ শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
ক. নিত্যক্রম
খ. ভগ্নাংশ
গ. অনুপাত
ঘ. সারি
সঠিক উত্তর: গ. অনুপাত
অর্থানুসারে শব্দ কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
সঠিক উত্তর: খ. ৩ প্রকার
‘বাবা বাড়ি নেই’ – বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
সঠিক উত্তর: ঘ. অধিকরণে শূন্য
‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. দিগু সমাস
ঘ. কর্মধারয় সমাস
সঠিক উত্তর: গ. দিগু সমাস
‘অন্যদিকে মন নেই যার’ বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ক. অনন্যমনা
খ. অন্যপেক্ষ
গ. অগত্যা
ঘ. অনন্যোপায়
সঠিক উত্তর: ক. অনন্যমনা
‘বনস্পতি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বনস + পতি
খ. বনঃ + পতি
গ. বন + পতি
ঘ. বনো + পতি
সঠিক উত্তর: গ. বন + পতি
আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘বনঃ + পতি’ সঠিক হলেও, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুযায়ী ‘বন + পতি’ সঠিক। তাই অধিক গ্রহণযোগ্য হিসেবে ‘বন + পতি’-কে সঠিক ধরা হয়েছে।
‘কর্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. কব + তব্য
খ. কর্ + তব্য
গ. কর্তা + অব্য
ঘ. কৃ + তব্য
সঠিক উত্তর: ঘ. কৃ + তব্য
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. বিশেষণ
সঠিক উত্তর: গ. অব্যয়
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
ক. দাঁড়ি (।)
খ. কোলন (:)
গ. সেমিকোলন (;)
ঘ. ড্যাস (-)
সঠিক উত্তর: গ. সেমিকোলন (;)
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
ক. কলিকাতা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. বিশ্বভারতী
ঘ. শান্তিনিকেতন
সঠিক উত্তর: খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
“To read between the lines” means-
ক. to concentrate
খ. to read leaving space
গ. to grasp the hidden meaning
ঘ. to read quickly
সঠিক উত্তর: গ. to grasp the hidden meaning
______ mother rose in her.
ক. the
খ. a
গ. an
ঘ. no article
সঠিক উত্তর: ক. the
______, I would have called her.
ক. If I saw him
খ. If Rina had seen me
গ. If Rina sees me
ঘ. If Rina would seen me
সঠিক উত্তর: খ. If Rina had seen me
Do you enjoy teaching? The underlined word is-
ক. noun
খ. participle
গ. gerund
ঘ. pronoun
সঠিক উত্তর: গ. gerund
English _____ across the world.
ক. speaks
খ. is speaking
গ. is spoken
ঘ. has been spoken
সঠিক উত্তর: গ. is spoken
Who will help you? The passive form is-
ক. By whom will you be helped?
খ. By whom you will be helped?
গ. By whom will you helped?
ঘ. By whom would be helped?
সঠিক উত্তর: ক. By whom will you be helped?
I am used _____ in crowded places.
ক. to study
খ. to studying
গ. to studied
ঘ. studing
সঠিক উত্তর: খ. to studying
A speech full of many words is_____.
ক. a large speech
খ. an ornamental speech
গ. maiden speech
ঘ. a verbose speech
সঠিক উত্তর: ঘ. a verbose speech
The enemy gave in at last. Here “gave in” means-
ক. fled away
খ. fainted
গ. yielded
ঘ. moved back
সঠিক উত্তর: গ. yielded
The phrase “get the axe” means-
ক. get a new job
খ. lose the job
গ. cut off relationship
ঘ. get an opportunity
সঠিক উত্তর: খ. lose the job
The spectator was a lady, ______ ?
ক. isn’t she
খ. was she
গ. wasn’t she
ঘ. was she not
সঠিক উত্তর: গ. wasn’t she
Now many women are working _______ home with men.
ক. out
খ. off
গ. staying out
ঘ. outside
সঠিক উত্তর: ঘ. outside
The verb form of ‘deceit’ is-
ক. deceive
খ. decisive
গ. deceiving
ঘ. deceitful
সঠিক উত্তর: ক. deceive
The singular form of ‘criteria’ is-
ক. criterium
খ. criterion
গ. criteri
ঘ. criterius
সঠিক উত্তর: খ. criterion
The ‘adjective’ form of ‘contribution’ is-
ক. contributative
খ. contribute
গ. contributional
ঘ. contributed
সঠিক উত্তর: X
প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই। ‘contribution’ এর সঠিক adjective ফর্ম হবে Contributory বা Contributive.
Move and die. ____ Make it simple :
ক. If you move, you will die.
খ. By moving you will die.
গ. Without moving you will die.
ঘ. If you do not move, you will die.
সঠিক উত্তর: খ. By moving you will die.
The synonym of ‘intimidate’ is-
ক. weaken
খ. depress
গ. encourage
ঘ. frighten
সঠিক উত্তর: ঘ. frighten
Choose the correct answer :
ক. A few number of students were present.
খ. A few number of students was present.
গ. A few number of student were present.
ঘ. A small number of students were present.
সঠিক উত্তর: ঘ. A small number of students were present.
The antonym of the word ‘delete’ is-
ক. start
খ. delay
গ. insert
ঘ. hide
সঠিক উত্তর: গ. insert
“A letter is going to be written by me” _____ Make it active:
ক. I am going to write a letter.
খ. I will write a letter.
গ. I am writing a letter.
ঘ. I will be going to write a letter.
সঠিক উত্তর: ক. I am going to write a letter.
Beat about the bush -এর সঠিক অনুবাদ :
ক. অথৈ সাগরে ভাসা
খ. অন্ধের কিবা রাত্রি কিবা দিন
গ. যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই
ঘ. তন্ন তন্ন করে খোঁজা
সঠিক উত্তর: X
প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনোটিই সঠিক নয়। ‘Beat about the bush’ প্রবাদটির প্রকৃত অর্থ হলো— মূল প্রসঙ্গ এড়িয়ে গিয়ে অপ্রাসঙ্গিক বা এলোপাতাড়ি কথা বলা।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর Correct translation in English:
ক. Smoking is bad for health.
খ. Smoking is telling upon health.
গ. Smoking was a bad habit.
ঘ. Smoking is dangerous for health.
সঠিক উত্তর: ক. Smoking is bad for health.
He visits the school off and on. “Off and on” means :
ক. regularly
খ. frequently
গ. never at all
ঘ. occasionally
সঠিক উত্তর: ঘ. occasionally
I have left the room but he (enter) the room :
ক. enters
খ. entered
গ. has entered
ঘ. is entering
সঠিক উত্তর: গ. has entered
What is the time _______ your watch?
ক. in
খ. at
গ. by
ঘ. to
সঠিক উত্তর: গ. by
৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?
ক. ১৬/৩
খ. ৬
গ. ৯
ঘ. ১৮
সঠিক উত্তর: খ. ৬
পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স –
ক. ১৮ বছর
খ. ১৬ বছর
গ. ১২ বছর
ঘ. ৮ বছর
সঠিক উত্তর: ক. ১৮ বছর
৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৭
সঠিক উত্তর: ঘ. ৭
একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন
ঘ. ১৫ জন
সঠিক উত্তর: গ. ৭ জন
সরলসুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?
ক. ৫%
খ. ১০%
গ. ১২%
ঘ. ২৫%
সঠিক উত্তর: ঘ. ২৫%
২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক. ২৫% লাভ
খ. ২৫% ক্ষতি
গ. ২০% লাভ
ঘ. ২০% ক্ষতি
সঠিক উত্তর: ক. ২৫% লাভ
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
ক. ৩২
খ. ৪০
গ. ৪২
ঘ. ৪৫
সঠিক উত্তর: ক. ৩২
কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
ক. ২৫
খ. ৩৫
গ. ৪৫
ঘ. ৫২
সঠিক উত্তর: ক. ২৫
৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
ক. ৭৪
খ. ৭৫
গ. ৭৬
ঘ. ৭৭
সঠিক উত্তর: খ. ৭৫
ক. 0.00001
খ. 0.0001
গ. 0.001
ঘ. 0.01
সঠিক উত্তর: গ. 0.001
পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা
খ. নওগাঁ
গ. বগুড়া
ঘ. দিনাজপুর
সঠিক উত্তর: গ. বগুড়া
বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. নোয়াখালী
গ. বরগুনা
ঘ. ভোলা
সঠিক উত্তর: ক. কক্সবাজার
পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?
ক. ১০৬
খ. ৩৩৩
গ. ৯৯৯
ঘ. ১২১
সঠিক উত্তর: গ. ৯৯৯
দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২.৪৫
খ. ৩.৩২
গ. ৩.৪০
ঘ. ৩.৪৩
সঠিক উত্তর: খ. ৩.৩২
বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়?
ক. আসামদিয়া
খ. মোহাম্মদপুর বিধবা পল্লী
গ. চুকনগর
ঘ. রায়ের বাজার
সঠিক উত্তর: গ. চুকনগর
ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
ক. চন্দ্রযান-৩
খ. চন্দ্রযান-২
গ. বিক্রম
ঘ. অশোক
সঠিক উত্তর: ক. চন্দ্রযান-৩
সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?
ক. ১৪ জানুয়ারি-২০২৩
খ. ২৪ জানুয়ারি-২০২৩
গ. ১৫ অক্টোবর-২০২৩
ঘ. ২৫ অক্টোবর-২০২৩
সঠিক উত্তর: খ. ২৪ জানুয়ারি-২০২৩
“আমার দেখা নয়াচীন” কে লিখেছেন?
ক. মওলানা ভাসানী
খ. আবুল ফজল
গ. শহীদুল্লা কায়সার
ঘ. শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: ঘ. শেখ মুজিবুর রহমান
‘সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?
ক. বেগুন
খ. আম
গ. আলু
ঘ. টমেটো
সঠিক উত্তর: গ. আলু
জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
ক. ২৬ মার্চ
খ. ২৫ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২ মার্চ
সঠিক উত্তর: ঘ. ২ মার্চ
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. নার্গিস মোহাম্মদী
খ. শিরিন এবাদী
গ. নাগিব মাহফুজ
ঘ. প্রফেসর আবদুস সালাম
সঠিক উত্তর: ক. নার্গিস মোহাম্মদী
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. যুগোস্লাভিয়া
সঠিক উত্তর: খ. ইন্দোনেশিয়া
গ্রিন পিস কী?
ক. জাতিয়তাবাদী সংগঠন
খ. রাজনৈতিক সংগঠন
গ. মানবতাবাদী সংগঠন
ঘ. পরিবেশবাদী সংগঠন
সঠিক উত্তর: ঘ. পরিবেশবাদী সংগঠন
খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?
ক. জুল
খ. কিলো জুল
গ. ক্যালোরী
ঘ. কিলো ক্যালোরী
সঠিক উত্তর: ঘ. কিলো ক্যালোরী
অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
ক. চন্দ্র
খ. তারকা
গ. সূর্য
ঘ. ব্লাক হোল
সঠিক উত্তর: গ. সূর্য
কম্পিউটার শব্দের অর্থ কী?
ক. হিসাবকারী যন্ত্র
খ. গণনাকারী যন্ত্র
গ. পরীক্ষার যন্ত্র
ঘ. বিমান চালানোর যন্ত্র
সঠিক উত্তর: খ. গণনাকারী যন্ত্র
বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?
ক. নেপাল
খ. শ্রীলংকা
গ. পাকিস্তান
ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর: গ. পাকিস্তান
কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ক. ভূ-পৃষ্ঠে
খ. মেরু অঞ্চলে
গ. নিরক্ষীয় অঞ্চলে
ঘ. পৃথিবীর কেন্দ্রে
সঠিক উত্তর: গ. নিরক্ষীয় অঞ্চলে
জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়?
ক. ৩ ডিসেম্বর
খ. ৩ নভেম্বর
গ. ৪ ডিসেম্বর
ঘ. ৪ নভেম্বর
সঠিক উত্তর: ঘ. ৪ নভেম্বর
কোনটি উপদ্বীপ?
ক. জার্মান
খ. কোরিয়া
গ. সৌদি আরব
ঘ. মিয়ানমার
সঠিক উত্তর: খ. কোরিয়া
ব্যাকটেরিয়া কী?
ক. জড়বস্তু
খ. প্রাণী
গ. উদ্ভিদ
ঘ. অণুজীব
সঠিক উত্তর: ঘ. অণুজীব
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
ক. ৬ ঘণ্টা
খ. ৫ ঘণ্টা
গ. ৪ ঘণ্টা
ঘ. ৩ ঘণ্টা
সঠিক উত্তর: ক. ৬ ঘণ্টা
বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?
ক. ২ এপ্রিল
খ. ২ ফেব্রুয়ারি
গ. ২ জুন
ঘ. ২ জুলাই
সঠিক উত্তর: ক. ২ এপ্রিল
বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
সঠিক উত্তর: গ. বঙ্গ
লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
ক. ইউরোপ ও আফ্রিকা
খ. এশিয়া ও ইউরোপ
গ. এশিয়া ও অস্ট্রেলিয়া
ঘ. আফ্রিকা ও এশিয়া
সঠিক উত্তর: ঘ. আফ্রিকা ও এশিয়া
১৮ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান কেন গুরুত্বপূর্ণ?
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নের ধরন বুঝতে এবং কমন পেতে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা অপরিহার্য। এর প্রধান কারণগুলো হলো:
প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা: প্রশ্নের কাঠামোর পরিবর্তন বা মানবণ্টন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।
সরাসরি কমন পাওয়া: অনেক সময় বিগত সালের প্রশ্ন থেকে সরাসরি প্রশ্ন কমন পড়তে দেখা যায়।
সময় সচেতনতা: বিগত সালের প্রশ্ন থেকে নিয়মিত মক টেস্ট / মডেল টেস্ট অনুশীলন করলে প্রিলিমিনারি পরীক্ষায় অল্প সময়ে বেশি উত্তর দেওয়ার কৌশল আয়ত্ত করতে এটি সাহায্য করে।
যেহেতু ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ সিলেবাস এবং মানবণ্টন অনুসারে অনুষ্ঠিত হয়েছে, তাই আপনার সামগ্রিক প্রস্তুতিতে এটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে।
উল্লেখ্য যে, গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হওয়া গ্যাজেট অনুযায়ী, ১৮ তম শিক্ষক নিবন্ধন এর পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোতে কোন লিখিত পরীক্ষা থাকছে না।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আদ্যোপান্ত
আপনার প্রস্তুতির সুবিধার্থে ১৮ তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও উপাত্ত ছক আকারে উওস্থাপন করা হল
বিষয়
তথ্য ও উপাত্ত
বিজ্ঞপ্তি প্রকাশ
২ নভেম্বর ২০২৩ তারিখ
মোট আবেদনকারী
১৮,৬৫,৭১৯ জন
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত
১৫ মার্চ ২০২৪ তারিখ
প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ
১৩,৪০,৮৩৩ জন
প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের হার
৭১.৮৭%
প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
১৫ মে ২০২৪ তারিখ
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ
৪,৭৯,৯৮১ জন
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের হার
৩৫.৮০%
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
১২ জুলাই ২০২৪ (স্কুল-২, স্কুল পর্যায়)
১৩ জুলাই ২০২৪ (কলেজ পর্যায়)
লিখিত পরীক্ষায় অংশগ্রহণ
৩,৪৮,৬৮০ জন
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের হার
৭২.৬৪%
লিখিত পরীক্ষার ফল প্রকাশ
১৪ অক্টোবর ২০২৪ তারিখ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
৮৩,৮৬৫ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের হার
২৪.০৫%
চূড়ান্ত ফলাফল প্রকাশ
৪ জুন ২০২৫ তারিখ
চূড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত
৬০,৫২১ জন
আশা করি ১৮ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। শিক্ষক নিবন্ধনসহ যেকোনো চাকরির পরীক্ষার নির্ভুল উত্তর ও নির্ভরযোগ্য ব্যাখ্যাসহ সমাধান PDF পেতে নিয়মিত ভিজিট করুন MCQ AID Job Solution।