১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন

স্কুল, স্কুল পর্যায়-২, এবং কলেজ পর্যায়ের ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF ডাউনলোড করুন।

পুনরায় পড়ার জন্য শেয়ার করে রাখুন

আপনার লক্ষ্য যদি হয় শিক্ষকতা, তখন প্রস্তুতির প্রতিটি ধাপ হওয়া চাই গোছানো এবং নির্ভুল। আর শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির শুরুটা হওয়া উচিত বিগত সময়গুলোতে অনুষ্ঠিত হওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে MCQ Aid আপনাদের জন্য নিয়ে এসেছে শতভাগ নির্ভুল এবং তথ্যবহুল ব্যাখ্যাসহ ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF। 

আরও দেখুন: ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF

এখানে আপনি স্কুল পর্যায়, স্কুল পর্যায় – ২ এবং কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হওয়া ১৭তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ফরম্যাটে পড়ার পাশাপাশি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF – 17th NTRCA Question Solution PDF

যারা স্কুল পর্যায়, স্কুল পর্যায় – ২, এবং কলেজ পর্যায়ের অনুষ্ঠিত হওয়া ১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF টি খুঁজছেন তাদের সুবিধার্থে আমরা পর্যায়ক্রমে প্রশ্নের সমাধান গুলো সাজিয়ে দিচ্ছি।

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়)

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (স্কুল পর্যায়-২)

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রশ্ন সমাধান PDF (কলেজ পর্যায়)

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)

পরীক্ষার তারিখ: ৩০ ডিসেম্বর ২০২২
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘণ্টা

পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

ক. ৫
খ. ৬
গ. ৮
ঘ. ৯
সঠিক উত্তর: খ. ৬

পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

ক. ৩০ সেকেন্ড
খ. ৯০ সেকেন্ড
গ. ৩ মিনিট
ঘ. ৫ মিনিট
সঠিক উত্তর: গ. ৩ মিনিট

যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

ক. ১০
খ. ৯
গ. ৮
ঘ. ৬
সঠিক উত্তর: ঘ. ৬

৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে?

ক. ২৫
খ. ৫০
গ. ৩৩(১/৩)
ঘ. ৬৬(২/৩)
সঠিক উত্তর: গ. ৩৩(১/৩)

৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

ক. ১০
খ. ১২.৫০
গ. ১৫
ঘ. ২৫
সঠিক উত্তর: খ. ১২.৫০

একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

ক. ৪২০
খ. ৪৫০
গ. ৪৬০
ঘ. ৪৮০
সঠিক উত্তর: খ. ৪৫০

দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

ক. ২ : ৩
খ. ৩ : ৪
গ. ৪ : ৯
ঘ. ৯ : ৪
সঠিক উত্তর: ঘ. ৯ : ৪

৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?

ক. ২,১০০
খ. ২,২০০
গ. ২,৫০০
ঘ. ৩,৫০০
সঠিক উত্তর: ক. ২,১০০

log√33 + log42 = কত?

ক. ২/৫
খ. ৫/২
গ. ৭/৪
ঘ. ১১/২
সঠিক উত্তর: খ. ৫/২

অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

ক. 60°
খ. 70°
গ. 90°
ঘ. 120°
সঠিক উত্তর: গ. 90°

(√3 × √5)4 এর মান কত?

ক. 30
খ. 60
গ. 225
ঘ. 150
সঠিক উত্তর: গ. 225

যদি a2 + 1/a2 = 51 হয়, তবে (a – 1/a) এর মান কত?

ক. ±9
খ. ±7
গ. ±5
ঘ. ±3
সঠিক উত্তর: খ. ±7

যদি (a/b)x-3 = (b/a)x-5 হয়, তবে x এর মান কত?

ক. 8
খ. 5
গ. 4
ঘ. 3
সঠিক উত্তর: গ. 4

যদি x = ya, y = zb এবং z = xc হয়, তখন abc এর মান হয় –

ক. 4
খ. 3
গ. 2
ঘ. 1
সঠিক উত্তর: ঘ. 1

তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

ক. ২, ৫ এবং ৮
খ. ৫, ৪ এবং ৯
গ. ৩, ৪ এবং ৫
ঘ. সকল ক্ষেত্রে
সঠিক উত্তর: গ. ৩, ৪ এবং ৫

একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক. ৯৬
খ. ৭২
গ. ৬৪
ঘ. ৬০
সঠিক উত্তর: ক. ৯৬

যদি 3m = 81 হয়, তবে m3 = ?

ক. 9
খ. 16
গ. 27
ঘ. 64
সঠিক উত্তর: ঘ. 64

একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4. কোণগুলোর মান হচ্ছে—

ক. 80°, 120°, 160°
খ. 40°, 60°, 80°
গ. 30°, 45°, 15°
ঘ. 30°, 50°, 90°
সঠিক উত্তর: খ. 40°, 60°, 80°

যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

ক. 6
খ. 8
গ. 12
ঘ. 24
সঠিক উত্তর: গ. 12

1 – a2 + 2ab – b2 এর উৎপাদক কোনটি?

ক. (1 + a – b) (1 – a + b)
খ. (1 + a + b) (1 – a + b)
গ. (1 + a + b) (1 – a – b)
ঘ. (1 – a + b) (1 – a – b)
সঠিক উত্তর: ক. (1 + a – b) (1 – a + b)

4x2 – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

ক. 4
খ. 9
গ. 16
ঘ. 25
সঠিক উত্তর: ঘ. 25

৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?

ক. ২০°
খ. ১১০°
গ. ২২০°
ঘ. ২৯০°
সঠিক উত্তর: খ. ১১০°

ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

ক. সামান্তরিক
খ. রম্বস
গ. আয়তক্ষেত্র
ঘ. ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: গ. আয়তক্ষেত্র

x3 – 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল.সা.গু. কত?

ক. x8 – 1
খ. x7 – 1
গ. x6 – 1
ঘ. x5 – 1
সঠিক উত্তর: গ. x6 – 1

2n ÷ 2n-1 = কত?

ক. 2
খ. 2n+1
গ. 2n
ঘ. 2n-1
সঠিক উত্তর: ক. 2

অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

ক. ‘চ’ ধ্বনি
খ. ‘ছ’ ধ্বনি
গ. ‘জ’ ধ্বনি
ঘ. ‘ঝ’ ধ্বনি
সঠিক উত্তর: ক. ‘চ’ ধ্বনি

বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?

ক. পদ
খ. রূপ
গ. শব্দমূল
ঘ. ধ্বনি
সঠিক উত্তর: ক. পদ

সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য—

ক. বাক্যের গঠন প্রক্রিয়ায়
খ. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
গ. শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
ঘ. ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
সঠিক উত্তর: খ. ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

ক. কমা
খ. কোলন
গ. হাইফেন
ঘ. ড্যাস
সঠিক উত্তর: ক. কমা

‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?

ক. প্রথা অনুসারে
খ. যা প্রার্থনা
গ. বিখ্যাত
ঘ. যা পুঁতে রাখা হচ্ছে
সঠিক উত্তর: গ. বিখ্যাত

‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?

ক. গোপন চুক্তি
খ. বৃহৎ ব্যাপার
গ. অবিলম্ব
ঘ. দীর্ঘস্থায়ী
সঠিক উত্তর: গ. অবিলম্ব

‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. শ্রবণ+অ
খ. √শ্রী + অন
গ. √শ্ৰু + অন
ঘ. √শ্রব + অন
সঠিক উত্তর: গ. √শ্ৰু + অন

‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. রজকা
খ. রজকী
গ. রজকিনী
ঘ. রজকানী
সঠিক উত্তর: গ. রজকিনী

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক. জেঠী
খ. পাগলী
গ. বেঙ্গামী
ঘ. সৎমা
সঠিক উত্তর: ঘ. সৎমা

‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?

ক. উক্ত
খ. বাচ্য
গ. ভবিতব্য
ঘ. বক্তব্য
সঠিক উত্তর: ঘ. বক্তব্য

‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?

ক. ত্বরিৎকর্মা
খ. কর্মবীর
গ. কর্মপটু
ঘ. কর্মনিষ্ঠ
সঠিক উত্তর: ক. ত্বরিৎকর্মা

‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. সরুপথ
খ. চিলেকোঠা
গ. গুপ্তপথ
ঘ. সিংহদার
সঠিক উত্তর: ঘ. সিংহদার

পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?

ক. অচল
খ. অদ্রি
গ. ভূধর
ঘ. অবনী
সঠিক উত্তর: ঘ. অবনী

‘মুক্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. √মুচ্ + ক্তি
খ. √মুহ্ + ক্তি
গ. √মুক্ + ক্তি
ঘ. √মৃচ্ + ক্তি
সঠিক উত্তর: ক. √মুচ্ + ক্তি

‘মুজিববর্ষ’ কোন সমাস?

ক. দ্বন্দ্ব সমাস
খ. দ্বিগু সমাস
গ. কর্ম ধারয় সমাস
ঘ. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর: গ. কর্ম ধারয় সমাস

‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?

ক. অন্যকাল
খ. ক্ষুদ্রকাল
গ. কালের অন্তর
ঘ. কাল ও অন্তর
সঠিক উত্তর: ক. অন্যকাল

“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”-বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ষষ্ঠী
খ. নিমিতার্থে ষষ্ঠী
গ. করণে ষষ্ঠী
ঘ. সম্প্রদানে ষষ্ঠী
সঠিক উত্তর: খ. নিমিতার্থে ষষ্ঠী

‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
সঠিক উত্তর: ঘ. অধিকরণে ৭মী

সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?

ক. অনুস্বার
খ. দ্বিত্ব
গ. মহাপ্রাণ
ঘ. তালব্য
সঠিক উত্তর: ঘ. তালব্য

‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –

ক. প্রতি+বর্তন
খ. প্রতিঃ+বর্তন
গ. প্রতি+আবর্তন
ঘ. প্রতিঃ+আবর্তন
সঠিক উত্তর: গ. প্রতি+আবর্তন

‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?

ক. চালান
খ. পণ্যাগার
গ. শুল্ক
ঘ. বিনিয়োগ
সঠিক উত্তর: ক. চালান

“Look before you leap”-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

ক. কাটা দিয়ে কাটা তোলা
খ. নিজের চরকায় তেল দাও
গ. দেখে পথ চলো, বুঝে কথা বলো
ঘ. নিজের কাজ নিজে করো
সঠিক উত্তর: গ. দেখে পথ চলো, বুঝে কথা বলো

ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

ক. পূর্বাহ্ণ
খ. মধ্যাহ্ণ
গ. অপরাহ্ন
ঘ. সায়াহ্ণ
সঠিক উত্তর: ক. পূর্বাহ্ণ

শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?

ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
খ. দীনতা প্রশংসনীয় নয়
গ. দৈন্যতা অপ্রসংসনীয়
ঘ. দৈন্যতা নিন্দনীয়
সঠিক উত্তর: খ. দীনতা প্রশংসনীয় নয়

কোন বানানটি শুদ্ধ?

ক. স্বায়ত্ত্বশাসন
খ. শ্রদ্ধাঞ্জলী
গ. দারিদ্রতা
ঘ. উপর্যুক্ত
সঠিক উত্তর: ঘ. উপর্যুক্ত

If I had tried again –

ক. I could solve the problem.
খ. I could have solved the problem.
গ. I could solved the problem.
ঘ. I could have solve the problem.
সঠিক উত্তর: খ. I could have solved the problem.

আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক. Women are playing important role in all spheres of life.
খ. Nowadays women are playing important role everywhere.
গ. Women are playing most important roles in all sphere of life.
ঘ. Nowadays women are playing important role in all spheres of life.
সঠিক উত্তর: ঘ. Nowadays women are playing important role in all spheres of life.

I fancy I (turn) a trifle pale.

ক. turned
খ. turns
গ. am turning
ঘ. had turned
সঠিক উত্তর: ক. turned

He fell _____ a trap.

ক. of
খ. off
গ. into
ঘ. out
সঠিক উত্তর: গ. into

I would rather die –

ক. then beg
খ. than beg
গ. but I would not beg
ঘ. to beg
সঠিক উত্তর: খ. than beg

The prince has no ambition _______ the throne.

ক. to
খ. with
গ. of
ঘ. for
সঠিক উত্তর: ঘ. for

Which is the noun of the word wise?

ক. Wise
খ. Wisdom
গ. Wisely
ঘ. Wish
সঠিক উত্তর: খ. Wisdom

Ups and downs means –

ক. throughly
খ. move upward and downward
গ. here and there
ঘ. rise and fall
সঠিক উত্তর: ঘ. rise and fall

The verb form of ‘strong’ is –

ক. strength
খ. strong
গ. strengthen
ঘ. stronger
সঠিক উত্তর: গ. strengthen

___________ best companions in life.

ক. Books are men’s
খ. Books are mens
গ. Book is mans
ঘ. A book is a man’s
সঠিক উত্তর: ক. Books are men’s

তিনি সৎ লোক ছিলেন, তাই না?

ক. He was truthful, was he?
খ. He was an honest man, did not he?
গ. He was really an honest man?
ঘ. He was an honest man, wasn’t he?
সঠিক উত্তর: ঘ. He was an honest man, wasn’t he?

The synonym of ‘incredible’ is-

ক. unbelievable
খ. unthinkable
গ. unlikely
ঘ. un-thinking
সঠিক উত্তর: ক. unbelievable

The antonym of ‘Honorary’ is-

ক. official
খ. honorable
গ. salaried
ঘ. literary
সঠিক উত্তর: গ. salaried

‘To end in smoke’ means-

ক. to create fire
খ. to go through suffering
গ. to come to nothing
ঘ. to see fire
সঠিক উত্তর: গ. to come to nothing

Kalam is as strong as Salam. (Comparative)

ক. Salam is not stronger than Kalam.
খ. Salam is stronger than Kalam.
গ. Kalam is not stronger than Salam.
ঘ. Kalam is stronger than Salam.
সঠিক উত্তর: ক. Salam is not stronger than Kalam.

The synonym of ‘Prudent’ is –

ক. unwise
খ. insightful
গ. injudicious
ঘ. impolite
সঠিক উত্তর: খ. insightful

Without working hard, you can not succeed. (Compound)

ক. Work hard and you can not succeed.
খ. Work hard or you can not succeed.
গ. Work hard and you can succeed.
ঘ. You work hard and you can succeed.
সঠিক উত্তর: খ. Work hard or you can not succeed.

Over-flooding is one of the worst problems in our country. (Positive)

ক. Over-flooding is worse than any other problem.
খ. No other problem in our country is as bad as over-flooding.
গ. Very few problems in our country are as bad as over-flooding.
ঘ. Over-flooding is a very worse problem in our country.
সঠিক উত্তর: গ. Very few problems in our country are as bad as over-flooding.

What can not be cured must be endured. (Active)

ক. Must be endure we cure.
খ. We cannot cure what we must endure.
গ. We must endure what we cannot cure.
ঘ. We must be endured what we cannot cure.
সঠিক উত্তর: গ. We must endure what we cannot cure.

Let us love our country. (Simple)

ক. We should not hate our country.
খ. We should love our country.
গ. We may not hate our country.
ঘ. Should love our country.
সঠিক উত্তর: খ. We should love our country.
প্রশ্নোক্ত বাক্যটি হলো simple sentence.
প্রশ্নটি ত্রুটিযুক্ত।
প্রশ্নে যদি বাক্যটির Asertive sentence কী বলা হতো তবে উত্তর হতো অপশন খ) We should love our country.

Noun form of the word ‘comfortable’ is –

ক. comfortably
খ. comfort
গ. comfortable
ঘ. none
সঠিক উত্তর: খ. comfort

I look forward to (receive) a letter from you.

ক. receiving
খ. receive
গ. received
ঘ. receives
সঠিক উত্তর: ক. receiving

He is so dull that –

ক. He can understand anything.
খ. He could understand anything.
গ. He can not understand anything.
ঘ. He could not understand anything.
সঠিক উত্তর: গ. He can not understand anything.

I have left the room but he (enter) the room.

ক. enters
খ. entered
গ. has entered
ঘ. is entering
সঠিক উত্তর: গ. has entered

The man is ____ his son’s fault.

ক. blind to
খ. blind of
গ. blind in
ঘ. blind at
সঠিক উত্তর: ক. blind to

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক. কুতুবদিয়া
খ. ভোলা
গ. মহেশখালি
ঘ. সেন্টমার্টিন
সঠিক উত্তর: গ. মহেশখালি

বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে –

ক. হবিগঞ্জ
খ. মৌলভীবাজার
গ. সিলেট
ঘ. কুড়িগ্রাম
সঠিক উত্তর: খ. মৌলভীবাজার

ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন –

ক. আব্দুস সালাম
খ. রফিক উদ্দিন
গ. আবুল বরকত
ঘ. সকলেই
সঠিক উত্তর: গ. আবুল বরকত

বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

ক. ঢাকা
খ. গাজীপুর
গ. যশোর
ঘ. সিলেট
সঠিক উত্তর: গ. যশোর

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার ২০২০ লাভ করেন –

ক. আজিজুর রহমান
খ. ফেরদৌসী মজুমদার
গ. কালীপদ দাস
ঘ. জাফর ওয়াজেদ
সঠিক উত্তর: ক. আজিজুর রহমান

জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় –

ক. ২৩ মার্চ ১৯৭১
খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
গ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৭
ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৬
সঠিক উত্তর: খ. ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?

ক. ১ টাকা
খ. ২ টাকা
গ. ৫ টাকা
ঘ. ১০ টাকা
সঠিক উত্তর: খ. ২ টাকা

চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?

ক. রাঙ্গামাটি জেলায়
খ. খাগড়াছড়ি জেলায়
গ. বান্দরবান জেলায়
ঘ. সিলেট জেলায়
সঠিক উত্তর: ক. রাঙ্গামাটি জেলায়

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে –

ক. গাম্বিয়া
খ. সেনেগাল
গ. সৌদি আরব
ঘ. কুয়েত
সঠিক উত্তর: ক. গাম্বিয়া

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে –

ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২
খ. ২৪ মার্চ ২০২২
গ. ২৪ জানুয়ারি ২০২২
ঘ. ২৪ এপ্রিল ২০২২
সঠিক উত্তর: ক. ২৪ ফেব্রুয়ারি ২০২২

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা-

ক. ১৫৪টি
খ. ১৭৪টি
গ. ১৬৬টি
ঘ. ১৮৪টি
সঠিক উত্তর: গ. ১৬৬টি

‘কিয়েভ’ কোন দেশের রাজধানী?

ক. রুমানিয়া
খ. পোল্যান্ড
গ. ইউক্রেন
ঘ. স্পেন
সঠিক উত্তর: গ. ইউক্রেন

অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?

ক. অষ্টম
খ. নবম
গ. দশম
ঘ. একাদশ
সঠিক উত্তর: খ. নবম

SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?

ক. ৫৫ তম
খ. ৭০ তম
গ. ৭২ তম
ঘ. ৭৩ তম
সঠিক উত্তর: খ. ৭০ তম

থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

ক. লিরা
খ. ক্রোনা
গ. বাথ
ঘ. রিংগিত
সঠিক উত্তর: গ. বাথ

বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় –

ক. ১৯৯৫
খ. ১৯৯৬
গ. ১৯৯৭
ঘ. ১৯৯৮
সঠিক উত্তর: খ. ১৯৯৬

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-

ক. লৌহ
খ. ভিটামিন-সি
গ. ক্যালসিয়াম
ঘ. ভিটামিন-এ
সঠিক উত্তর: গ. ক্যালসিয়াম

ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে –

ক. টিউমারোলজি
খ. অকোলজি
গ. অঙ্কোলজি
ঘ. সাইটোলজি
সঠিক উত্তর: গ. অঙ্কোলজি

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত –

ক. স্টকহোম
খ. নাইরোবি
গ. হেগ
ঘ. বৈরুত
সঠিক উত্তর: খ. নাইরোবি

শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় –

ক. দেহের বৃদ্ধির জন্য
খ. ক্ষয়রোধের জন্য
গ. পুষ্টির অভাব পূরণে
ঘ. হাড় গঠনে
সঠিক উত্তর: ক. দেহের বৃদ্ধির জন্য

দৃষ্টিহীনদের জন্য আবিস্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার এর নাম কী?

ক. আইলিপ
খ. আইসাইট
গ. আইডট
ঘ. আইলাইট
সঠিক উত্তর: খ. আইসাইট

বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?

ক. ROM
খ. Secondary storage
গ. RAM
ঘ. কোনটি নয়
সঠিক উত্তর: গ. RAM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে –

ক. করোনা-১
খ. কোভিড-১৯
গ. করোনা ভাইরাস
ঘ. SARS-COV-1
সঠিক উত্তর: খ. কোভিড-১৯

কোন হরমোনের অভাবে গলগন্ড রোগের সৃষ্টি হয়?

ক. থাইরক্সিন
খ. ইনিসুলিন
গ. গ্লুকাগন
ঘ. করটিসোল
সঠিক উত্তর: ক. থাইরক্সিন

GIS – এর পূর্ণরুপ কোনটি?

ক. Geographic Information System
খ. Geographical Information System
গ. Geographic Integrated System
ঘ. Geological Integrated System
সঠিক উত্তর: ক. Geographic Information System

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়-২)

পরীক্ষার তারিখ: ৩০ ডিসেম্বর ২০২২
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘণ্টা

দুটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?

ক. বিন্দু
খ. রেখা
গ. স্থান
ঘ. রশ্মি
সঠিক উত্তর: খ. রেখা

51° কোণের সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ কত?

ক. 43°
খ. 86°
গ. 129°
ঘ. 153°
সঠিক উত্তর: ক. 43°

রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

ক. 45°
খ. 90°
গ. 120°
ঘ. 150°
সঠিক উত্তর: খ. 90°

ΔABC এর ∠A = x, ∠B = 2x এর ∠C = 3x হলে ত্রিভুজটি কী ত্রিভূজ?

ক. সূক্ষ্মকোণী ত্রিভুজ
খ. স্থুলকোণী ত্রিভুজ
গ. সমকোণী ত্রিভুজ
ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ
সঠিক উত্তর: গ. সমকোণী ত্রিভুজ

কোনো খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ঐ একই পরিমান খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

ক. 10
খ. 12
গ. 14
ঘ. 16
সঠিক উত্তর: খ. 12

দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ২৪
খ. ৪৮
গ. ৬০
ঘ. ৭২
সঠিক উত্তর: ঘ. ৭২

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক. 3
খ. 9
গ. 12
ঘ. 16
সঠিক উত্তর: খ. 9

নিচের কোন শর্তে logaa = 1 হবে?

ক. a > 0, a ≠ 1
খ. a < 0, a ≠ 1
গ. a > 1, a ≠ 0
ঘ. a < 0, a ≠ 0
সঠিক উত্তর: ক. a > 0, a ≠ 1

x2 + 5x + 6 এবং x2 + 3x + 2 এর গ.সা.গু 12 হলে, x এর মান –

ক. 6
খ. 8
গ. 10
ঘ. 12
সঠিক উত্তর: গ. 10

(1/2)x2 – 3x + 4 এর উৎপাদক কোনটি?

ক. (1/2)(x – 4)(x + 2)
খ. (1/2)(x + 4)(x – 2)
গ. (1/2)(x + 4)(x + 2)
ঘ. (1/2)(x – 4)(x – 2)
সঠিক উত্তর: ঘ. (1/2)(x – 4)(x – 2)

(x2 + 1)2 = 5x2 হলে x – 1/x এর মান কোনটি?

ক. √5
খ. 1
গ. 2√2
ঘ. 8
সঠিক উত্তর: খ. 1

a/b + b/a = 1 হলে, a3 + b3 এর মান কত?

ক. 3
খ. 1
গ. 0
ঘ. -1
সঠিক উত্তর: গ. 0

হলে, x = কত?

ক. 2/5
খ. 1/3
গ. 3
ঘ. 5
সঠিক উত্তর: ঘ. 5

logx(1/16) = – 2হলে, x এর মান কত?

ক. 4
খ. 2
গ. – 2
ঘ. – 4
সঠিক উত্তর: ক. 4

একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা ‍দিয়ে একটি ঘড়ি ক্রয় করেছেন। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার (35/2)% লাভ হবে?

ক. 1365 টাকা
খ. 1375 টাকা
গ. 1395 টাকা
ঘ. 1410 টাকা
সঠিক উত্তর: ঘ. 1410 টাকা

হীরার আয়ের ৩৫% হ্যাপীর আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?

ক. ৭ : ৫
খ. ৫ : ৭
গ. ৪ : ৩
ঘ. ৩ : ৪
সঠিক উত্তর: খ. ৫ : ৭

১.৫ এবং ১৩.৫ এর সমানুপাতটি কত?

ক. ২.৫
খ. ৩.২
গ. ৩.৬
ঘ. ৪.৫
সঠিক উত্তর: ঘ. ৪.৫

e2Inx = y হলে, y এর মান= কত?

ক. Inx
খ. In2x
গ. x2
ঘ. 2x
সঠিক উত্তর: গ. x2

6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

ক. 10,500 টাকা
খ. 10,450 টাকা
গ. 10,650 টাকা
ঘ. 10,600 টাকা
সঠিক উত্তর: খ. 10,450 টাকা

১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

ক. ১১৯
খ. ১২০
গ. ১২১
ঘ. ১২৩
সঠিক উত্তর: ক. ১১৯

যদি (a/b)x – 3 = (b/a)x – 5 হয়, তবে x এর মান কত?

ক. 3
খ. 4
গ. 5
ঘ. 8
সঠিক উত্তর: খ. 4

x2 – 2x -1 = 0 হলে, x + 1/x = কত?

ক. 4
খ. 4√2
গ. 2√2
ঘ. 8
সঠিক উত্তর: গ. 2√2

কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নিদিষ্ট চতুর্ভুজ আঁকা যায়?

ক. 2 টি
খ. 3 টি
গ. 4 টি
ঘ. 5 টি
সঠিক উত্তর: ঘ. 5 টি

x2 – 4x + k = 0  সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?

ক. 1
খ. 0
গ. -1
ঘ. 2
সঠিক উত্তর: ক. 1

15 টাকা 25 টাকার শতকরা কত?

ক. 45%
খ. 50%
গ. 60%
ঘ. 75%
সঠিক উত্তর: গ. 60%

বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

ক. ৪৭ টি
খ. ৪৮ টি
গ. ৪৯ টি
ঘ. ৫০ টি
সঠিক উত্তর: ঘ. ৫০ টি

ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো-

ক. সংক্ষেপণ
খ. ভাবের বিনিময়
গ. বিশেষভাবে বিশ্লেষণ
ঘ. মিলন
সঠিক উত্তর: গ. বিশেষভাবে বিশ্লেষণ

পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?

ক. বচন
খ. লিঙ্গ
গ. বাক্য
ঘ. বাগর্থ
সঠিক উত্তর: খ. লিঙ্গ

নিচের কোনটি তৎসম শব্দ?

ক. চাঁদ
খ. খোকা
গ. কাঠ
ঘ. সন্ধ্যা
সঠিক উত্তর: ঘ. সন্ধ্যা

‘লোকটি ধনী কিন্তু কৃপণ’- কোন ধরনের বাক্য?

ক. জটিল
খ. যৌগিক
গ. সরল
ঘ. মিশ্র
সঠিক উত্তর: খ. যৌগিক

কোন বানানটি শুদ্ধ?

ক. রূপায়ন
খ. রুপায়ন
গ. রূপায়ণ
ঘ. রুপায়ণ
সঠিক উত্তর: গ. রূপায়ণ

চলিতরীতির প্রবর্তক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. প্রমথ চৌধুরী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: গ. প্রমথ চৌধুরী

‘পার হইয়া’ এর চলিত রূপ কোনটি?

ক. পার হয়ে
খ. পারি হয়ে
গ. পার হইয়ে
ঘ. পারিয়া
সঠিক উত্তর: ক. পার হয়ে

Early rising is beneficial to health-এর সঠিক অনুবাদ কোনটি?

ক. যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে।
খ. সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়।
গ. সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
ঘ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
সঠিক উত্তর: ঘ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।

Ad-hoc এর অর্থ কী?

ক. তদর্থক
খ. অস্থায়ী
গ. শপথপত্র
ঘ. ক ও খ উভয়ই
সঠিক উত্তর: ঘ. ক ও খ উভয়ই

সন্ধির প্রধান সুবিধা কী?

ক. পড়ার সুবিধা
খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা
ঘ. শোনার সুবিধা
সঠিক উত্তর: গ. উচ্চারণের সুবিধা

‘কৃষ্টি‘ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. কৃ+ক্তি
খ. কৃষ+তি
গ. কৃঃ+তি
ঘ. কৃষ+টি
সঠিক উত্তর: খ. কৃষ+তি

‘ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ব্য+অর্থ
খ. বি+অর্থ
গ. ব্যা+অর্থ
ঘ. ব+অর্থ
সঠিক উত্তর: খ. বি+অর্থ

‘দাতা‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √দা+তৃচ
খ. √দাতৃ+আ
গ. √দা+তা
ঘ. √দাতা+আ
সঠিক উত্তর: ক ও গ

অপশন ‘ক’ ও ‘গ’ উভয়ই সঠিক।

‘মুক্ত‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. √মু+ক্ত
খ. √মুক+ত
গ. √মুহ+ক্ত
ঘ. √মুচ+ক্ত
সঠিক উত্তর: ঘ. √মুচ+ক্ত

সমাস শব্দের অর্থ কী?

ক. সংক্ষেপণ
খ. সমন্বয়
গ. দুর্বোধ্য
ঘ. ভাষান্তরকরণ
সঠিক উত্তর: ক. সংক্ষেপণ

‘চির অশান্তি‘ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

ক. ভরাডুবি
খ. রাবণের চিতা
গ. জগদ্দল পাথর
ঘ. ঢাকের বায়া
সঠিক উত্তর: খ. রাবণের চিতা

‘গদাই লস্করি চাল‘ বাগধারাটির অর্থ কী?

ক. তুচ্ছ পদার্থ
খ. আলসেমি
গ. অন্ধ অনুকরণ
ঘ. তুমুল কান্ড
সঠিক উত্তর: খ. আলসেমি

‘গরুতে দুধ দেয়‘ বাক্যে ‘গরুতে‘ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে সপ্তমী
খ. কর্তৃকারকে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
সঠিক উত্তর: খ. কর্তৃকারকে সপ্তমী

‘অহঙ্কার পতনের মূল‘ বাক্যে ‘অহঙ্কার‘ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
সঠিক উত্তর: খ. করণে শূন্য

নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. মূমূর্ষু
খ. মূমুষু
গ. মুমূর্ষু
ঘ. মুমুর্ষূ
সঠিক উত্তর: গ. মুমূর্ষু

‘পরভৃত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পিক
খ. ধেনু
গ. বিভব
ঘ. অম্বু
সঠিক উত্তর: ক. পিক

‘আকুঞ্চন‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. শান্ত
খ. আকাঙ্ক্ষা
গ. প্রসারণ
ঘ. কুঞ্চিত
সঠিক উত্তর: গ. প্রসারণ

‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি‘-

ক. ইতিহাসবেত্তা
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসবিজ্ঞ
ঘ. ইতিহাসবিদ
সঠিক উত্তর: ক. ইতিহাসবেত্তা

বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক. বাক্য সংকোচনের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্য অলংকৃত করার জন্য
সঠিক উত্তর: খ. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য

বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?

ক. মোঙ্গলয়েড
খ. অস্ট্রালয়েড
গ. ককেশয়েড
ঘ. নিগ্রয়েড
সঠিক উত্তর: খ. অস্ট্রালয়েড

প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?

ক. কনিস্ক
খ. শশাংক
গ. ধর্মপাল
ঘ. গোপাল
সঠিক উত্তর: খ. শশাংক

ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. নুরুল আমিন
খ. লিয়াকত আলী খান
গ. মোহাম্মদ আলী
ঘ. খাজা নাজিমুদ্দীন
সঠিক উত্তর: ঘ. খাজা নাজিমুদ্দীন

বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
সঠিক উত্তর: ঘ. ৭টি

‘আমার দেখা নয়াচীন‘ গ্রন্থের রচয়িতা কে?

ক. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ. শেরে বাংলা এ. কে ফজলুল হক
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বাংলাদেশে VAT চালু হয় কত সালে?

ক. ১ জুলাই, ১৯৮৯
খ. ১ জুলাই, ১৯৯০
গ. ১ জুলাই, ১৯৯১
ঘ. ১ জুলাই, ১৯৯২
সঠিক উত্তর: গ. ১ জুলাই, ১৯৯১

ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা‘ ভাস্কর্যটির ভাস্কর কে?

ক. মৃণাল হক
খ. শামীম শিকদার
গ. হামিদুজ্জামান খান
ঘ. নভেরা আহমেদ
সঠিক উত্তর: ক. মৃণাল হক

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?

ক. ১৭ মার্চ, ২০২০
খ. ১৭ মার্চ, ২০১৯
গ. ১৭ মার্চ, ২০২১
ঘ. ১৭ মার্চ, ২০২২
সঠিক উত্তর: ক. ১৭ মার্চ, ২০২০

বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা?

ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. সৌদি আরব
ঘ. আরব আমিরাত
সঠিক উত্তর: গ. সৌদি আরব

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?

ক. চীনের উহানে
খ. চীনের সাংহাইতে
গ. চীনের বেইজিংয়ে
ঘ. ইতালির লোম্বার্ডিতে
সঠিক উত্তর: ক. চীনের উহানে

বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?

ক. ৫২টি
খ. ৫৪টি
গ. ৫৭টি
ঘ. ৫৮টি
সঠিক উত্তর: খ. ৫৪টি

NATO কবে গঠিত হয়েছিল?

ক. ১৯৪৭ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৯ সালে
ঘ. ১৯৫০ সালে
সঠিক উত্তর: গ. ১৯৪৯ সালে

পাটের জিনোম কে আবিস্কার করেন?

ক. জগদীশ চন্দ্র বসু
খ. ড. কুদরত-ই-খুদা
গ. লিউয়েন হুক
ঘ. ড. মাকসুদুল আলম
সঠিক উত্তর: ঘ. ড. মাকসুদুল আলম

বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?

ক. ২০১০ সালে
খ. ২০১৩ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৭ সালে
সঠিক উত্তর: ক. ২০১০ সালে

‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।‘- কোন আন্দোলনের স্লোগান?

ক. ভাষা আন্দোলন
খ. শিক্ষা আন্দোলন
গ. গণনাট্য আন্দোলন
ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন
সঠিক উত্তর: ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন

SDG এর পূর্নরূপ কী?

ক. Successful Development Goals
খ. Successive Development Goals
গ. Sustainable Development Goals
ঘ. Sustantial Development Goals
সঠিক উত্তর: গ. Sustainable Development Goals

আলুর একটি জাতের নাম –

ক. রূপালী
খ. ডায়মন্ড
গ. ড্রামহেড
ঘ. ব্রিসাইল
সঠিক উত্তর: খ. ডায়মন্ড

পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?

ক. বায়োলজি
খ. সোসিওলজি
গ. এনভায়রনমেন্ট
ঘ. ইকোলজি
সঠিক উত্তর: ঘ. ইকোলজি

ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক. ১ ‍ডিসেম্বর, ২০১৯
খ. ১ জানুয়ারি, ২০২০
গ. ১ ফেব্রুয়ারি, ২০২০
ঘ. ১ মার্চ, ২০২০
সঠিক উত্তর: গ. ১ ফেব্রুয়ারি, ২০২০

পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

ক. হিমালয় পর্বতমালা
খ. আল্পস পর্বতমালা
গ. আন্দিজ পর্বতমালা
ঘ. আলাস্কা পর্বতমালা
সঠিক উত্তর: গ. আন্দিজ পর্বতমালা

২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচিত্র হলো-

ক. প্যারাসাইট
খ. নোম্যাডল্যান্ড
গ. সিনারি
ঘ. ম্যারেজ স্টোরি
সঠিক উত্তর: খ. নোম্যাডল্যান্ড

কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?

ক. মরক্কো
খ. লিবিয়া
গ. তিউনিসিয়া
ঘ. ইয়েমেন
সঠিক উত্তর: ঘ. ইয়েমেন

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?

ক. সাকিব আল হাসান
খ. তামিম ইকবাল
গ. মোহাম্মদ আশরাফুল
ঘ. লিটন দাস
সঠিক উত্তর: ঘ. লিটন দাস

আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

ক. ৮ মার্চ
খ. ১০ এপ্রিল
গ. ৫ জুন
ঘ. ১০ ডিসেম্বর
সঠিক উত্তর: ক. ৮ মার্চ

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

ক. যুক্তরাজ্যে
খ. চীনে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. জাপানে
সঠিক উত্তর: ঘ. জাপানে

যারে দেখতে নারি তার চলন বাঁকা।

ক. Faults are unfair where love is fair.
খ. Faults are thick where love is thin.
গ. Faults are counted where there is no love.
ঘ. Faults are many where love is little.
সঠিক উত্তর: খ. Faults are thick where love is thin.

তুমি কি জানো সে কোথায় থাকে?

ক. Do you know where does he live?
খ. Do you know where does he lives?
গ. Do you know where he lives?
ঘ. Do you know where he live?
সঠিক উত্তর: গ. Do you know where he lives?

আজ বৃষ্টি হতে পারে।

ক. Today will rain.
খ. It should be raining today.
গ. It may rain today.
ঘ. Today is raining.
সঠিক উত্তর: গ. It may rain today.

What is the antonym of ‘transparent’?

ক. Transform
খ. Lubricant
গ. Pure
ঘ. Hazy
সঠিক উত্তর: ঘ. Hazy

The synonym of ‘Prestige’ is-

ক. status
খ. state
গ. prestigious
ঘ. static
সঠিক উত্তর: ক. status

What is the antonym of ‘antagonistic’?

ক. Unfriendly
খ. Friendly
গ. Hostile
ঘ. Trivial
সঠিক উত্তর: খ. Friendly

What is the adjective of ‘Laud’?

ক. Laudable
খ. Laudful
গ. Laudy
ঘ. Lauded
সঠিক উত্তর: ক. Laudable

What is the verb form of ‘Popularity’?

ক. Popular
খ. Popularly
গ. Population
ঘ. Popularize
সঠিক উত্তর: ঘ. Popularize

Noun form of ‘blind’ is

ক. blind
খ. blindly
গ. blindness
ঘ. blindy
সঠিক উত্তর: গ. blindness

I will not go out if it –

ক. rain
খ. rains
গ. is raining
ঘ. would be raining
সঠিক উত্তর: খ. rains

One of the boys _____ absent yesterday

ক. was
খ. is
গ. were
ঘ. are
সঠিক উত্তর: ক. was

She talked as though she _____ the CEO of the company.

ক. was
খ. were
গ. had
ঘ. had been
সঠিক উত্তর: ঘ. had been

You had better (to go) there.

ক. You had better gone there.
খ. You had better went there.
গ. You had better go there.
ঘ. You had better will go there.
সঠিক উত্তর: গ. You had better go there.

I saw him (go) there.

ক. go
খ. gone
গ. was going
ঘ. going
সঠিক উত্তর: ঘ. going

Time flies very fast. (Exclamatory)

ক. How time does fly!
খ. How time do fly!
গ. How time flies!
ঘ. How time fly!
সঠিক উত্তর: সঠিক উত্তর নেই

অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে How fast time flies!

Everybody accepts this. (Interrogative)

ক. Nobody rejects this?
খ. Does everybody accept this?
গ. Who does not accept this?
ঘ. Who accepts this?
সঠিক উত্তর: গ. Who does not accept this?

We will explain why we want to do it. (Passive)

ক. The reason want to do that will be explained by us.
খ. All the reasons we explain be explained by us.
গ. Why we want to be do would be explained by us.
ঘ. Why we want to do it will be explained by us.
সঠিক উত্তর: ঘ. Why we want to do it will be explained by us.

We work hard to earn money. (Compound)

ক. We work hard to earn a lot of money.
খ. We work hard so that we earn money.
গ. We work hard so that we can earn money.
ঘ. We work hard and we want to earn money.
সঠিক উত্তর: সঠিক উত্তর নেই

অপশনে সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে We want to earn money so/and so/and therefore we work hard.

What is the meaning of the phrase a man of letters?

ক. A dull-headed person
খ. A scholar
গ. A big gun
ঘ. A wealthy person
সঠিক উত্তর: খ. A scholar

‘Do away with’ means-

ক. to remove something
খ. to flourish something
গ. to forward somthing
ঘ. to set up something new
সঠিক উত্তর: ক. to remove something

It is high time you ____ a business.

ক. starts
খ. start
গ. started
ঘ. can start
সঠিক উত্তর: গ. started

Navid told Sumon that he (go) to Khulna the next day.

ক. went
খ. had gone
গ. will go
ঘ. would go
সঠিক উত্তর: ঘ. would go

‘Bolt from the blue’ means –

ক. a danger with waring
খ. a danger without warning
গ. hard danger
ঘ. powerful danger
সঠিক উত্তর: খ. a danger without warning

Adjective form of ‘ambition’ is-

ক. ambitive
খ. ambitionally
গ. ambigious
ঘ. ambitious
সঠিক উত্তর: ঘ. ambitious

He is a liar, ___?

ক. does he
খ. isn’t he
গ. is he
ঘ. aren’t he
সঠিক উত্তর: খ. isn’t he

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (কলেজ পর্যায়)

পরীক্ষার তারিখ: ৩১ ডিসেম্বর ২০২২
পূর্ণমান: ১০০
সময়: ১ ঘণ্টা

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

ক. ২৪° ৩০’ থেকে ২৮°৩৪′ দক্ষিণ অক্ষাংশ
খ. ৮০°৩৪’ থেকে ৪০°৯০’ পশ্চিম দ্রাঘিমাংশ
গ. ৩৪°২৫’ থেকে ২৮°৩৮’ উত্তর অক্ষাংশ
ঘ. ৮৮°০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশ
সঠিক উত্তর: ঘ. ৮৮°০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশ

বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

ক. পুণ্ড্র
খ. সমতট
গ. রাঢ়
ঘ. হরিকেল
সঠিক উত্তর: ক. পুণ্ড্র

বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা-২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?

ক. সুইজারল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ. আয়ারল্যান্ড
ঘ. ফিনল্যান্ড
সঠিক উত্তর: খ. নেদারল্যান্ড

বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?

ক. ফেনী
খ. নিলফামারী
গ. পঞ্চগড়
ঘ. জয়পুরহাট
সঠিক উত্তর: ক. ফেনী

বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?

ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
সঠিক উত্তর: ঘ. ১১টি

১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?

ক. ৩০শে অক্টোবর, ২০১৭ সাল
খ. ৩০ শে নভেম্বর, ২০১৭ সাল
গ. ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সাল
ঘ. ৩০ শে অক্টোবর, ২০১৮ সাল
সঠিক উত্তর: ক. ৩০শে অক্টোবর, ২০১৭ সাল

‘বর্ধমান হাউজ’ কোথায় অবস্থিত?

ক. ঢাকা
খ. কলকাতা
গ. পশ্চিমবঙ্গ
ঘ. কুষ্টিয়া
সঠিক উত্তর: ক. ঢাকা

দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

ক. সন্দ্বীপ
খ. হাতিয়া
গ. মনপুরা
ঘ. সোনাদিয়া
সঠিক উত্তর: ঘ. সোনাদিয়া

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক. ASEAN
খ. SAFTA
গ. EU
ঘ. WTO
সঠিক উত্তর: গ. EU

প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?

ক. হার্ডডিস্ক
খ. RAM
গ. ক্লিপবোর্ড
ঘ. ROM
সঠিক উত্তর: গ. ক্লিপবোর্ড

‘আলোর কণা’ তত্ত্বের প্রবক্তা কে?

ক. আইজ্যাক নিউটন
খ. অ্যালো হ্যাজেন
গ. গ্যালিলিও
ঘ. রামফোর্ড
সঠিক উত্তর: ক. আইজ্যাক নিউটন

কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?

ক. লন্ডন
খ. প্যারিস
গ. সিঙ্গাপুর
ঘ. নিউইয়র্ক
সঠিক উত্তর: ঘ. নিউইয়র্ক

আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

ক. লুব্ধক
খ. সূর্য
গ. প্রক্সিমাসেন্টারাই
ঘ. ধ্রুবতারা
সঠিক উত্তর: ক. লুব্ধক

আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন?

ক. ১৯৪৭ সন
খ. ১৯৫২ সন
গ. ১৯৬৯ সন
ঘ. ১৯৭১ সন
সঠিক উত্তর: গ. ১৯৬৯ সন

ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

ক. ইসলাম খান
খ. সরফরাজ খান
গ. মুর্শিদ কুলি মান
ঘ. ঈশা খান
সঠিক উত্তর: ক. ইসলাম খান

ইউনেস্কো করে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

ক. ১৯৯৬ সাল
খ. ১৯৯৭ সাল
গ. ১৯৯৮ সাল
ঘ. ১৯৯৯ সাল
সঠিক উত্তর: খ. ১৯৯৭ সাল

‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?

ক. ল্যাটিন
খ. গ্রিক
গ. ফ্রেঞ্চ
ঘ. ইংরেজি
সঠিক উত্তর: ক. ল্যাটিন

ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

ক. হরমুজ
খ. বসফরাস
গ. পক
ঘ. জিব্রাল্টার
সঠিক উত্তর: ঘ. জিব্রাল্টার

‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কার্ল মার্কস
খ. জেন অস্টিন
গ. মন্টেস্কু
ঘ. লিও টলস্টয়
সঠিক উত্তর: ঘ. লিও টলস্টয়

কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?

ক. জটিল সার্জারি চিকিৎসায়
খ. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
গ. নতুন জাতের বীজ উৎপাদনে
ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে
সঠিক উত্তর: ক. জটিল সার্জারি চিকিৎসায়

‘আল আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?

ক. ফিলিস্তিন
খ. ইসরাইল
গ. আলজেরিয়া
ঘ. সৌদি আরব
সঠিক উত্তর: খ. ইসরাইল

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?

ক. স্বর্ণ
খ. হীরা
গ. সিলভার
ঘ. প্লাটিনাম
সঠিক উত্তর: ঘ. প্লাটিনাম

দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

ক. থাইরক্সিন
খ. প্রোল্যাকটিন
গ. এড্রিনালিন
ঘ. সোমাটোট্রফিন
সঠিক উত্তর: ঘ. সোমাটোট্রফিন

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

ক. বায়োমেট্রিক্স
খ. ভার্চুয়াল রিয়ালিটি
গ. ন্যানোটেকনোলজি
ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
সঠিক উত্তর: ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

ক. লালখান
খ. লালপুর
গ. রাজশাহী
ঘ. বগুড়া
সঠিক উত্তর: খ. লালপুর

২১৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ২
খ. ৪
গ. ৭
ঘ. ৮
সঠিক উত্তর: গ. ৭

৯১, ১০১, ১১৭ এবং ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি?

ক. ৯১
খ. ১০১
গ. ১১৭
ঘ. ১২৩
সঠিক উত্তর: খ. ১০১

x – y = 2 এবং xy = 24 হলে x + y এর মান-

ক. ± 4
খ. ± 5
গ. ± 7
ঘ. ± 10
সঠিক উত্তর: ঘ. ± 10

হলে a এর মান কত?

ক. 3√5
খ. 5√5
গ. 5
ঘ. 51/3
সঠিক উত্তর: খ. 5√5

3√a = √5
​⇒ (3√a)3 = (√5)3
​⇒ a = √5·√5·√5
​∴ a = 5√5 [যেহেতু, √5 ·√5 = 5]

log2√5400 এর মান কত?

ক. 1
খ. 2
গ. 2√5
ঘ. 4
সঠিক উত্তর: ঘ. 4

m এর মান কত হলে x2 + x – m একটি পূর্ণবর্গ রাশি হবে?

ক. 1/2
খ. 1/4
গ. – 1/2
ঘ. – 1/4
সঠিক উত্তর: ঘ. – 1/4

দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু. ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

ক. ৪
খ. ৮
গ. ১৬
ঘ. ২৪
সঠিক উত্তর: ঘ. ২৪

a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

ক. ab = bc
খ. a2 = bc
গ. b2 = ca
ঘ. c2 = ab
সঠিক উত্তর: গ. b2 = ca

একটি খুটির দৈর্ঘ্য 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?

ক. 20 মি.
খ. 25 মি.
গ. 30 মি.
ঘ. 40 মি.
সঠিক উত্তর: ক. 20 মি.

একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?

ক. 8
খ. 4
গ. 2
ঘ. 1/2
সঠিক উত্তর: গ. 2

একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. 400 টাকা
খ. 500 টাকা
গ. 450 টাকা
ঘ. 540 টাকা
সঠিক উত্তর: গ. 450 টাকা

4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত?

ক. 625 টাকা
খ. 650 টাকা
গ. 600 টাকা
ঘ. 725 টাকা
সঠিক উত্তর: ক. 625 টাকা

একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

ক. 16 মিটার
খ. 12 মিটার
গ. ৪ মিটার
ঘ. 6 মিটার
সঠিক উত্তর: ক. 16 মিটার

একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 cm বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ cm হলে, এর উচ্চতা কত?

ক. 30 cm
খ. 27 cm
গ. 33 cm
ঘ. 36 cm
সঠিক উত্তর: খ. 27 cm

একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?

ক. 6
খ. 8
গ. 10
ঘ. 12
সঠিক উত্তর: ঘ. 12

r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো চাপ কেন্দ্রে x° কোণ উৎপন্ন করলে, চাপের দৈর্ঘ্য কত?

ক. πrx/180° একক
খ. rx/180° একক
গ. rx একক
ঘ. πx/180° একক
সঠিক উত্তর: ক. πrx/180° একক

2sin2θ + 3cosθ – 3 = 0 হলে, θ এর মান কত? যেখানে θ সূক্ষ্মকোণ

ক. 60°
খ. 0°
গ. 30°
ঘ. 45°
সঠিক উত্তর: ক. 60°

একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে?

ক. π : 2
খ. 2 : π
গ. π : 2√π
ঘ. 2√π : π
সঠিক উত্তর: গ. π : 2√π

1 ঘন সে.মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কতভাগ?

ক. 100 ভাগ
খ. 70 ভাগ
গ. 10 ভাগ
ঘ. 7 ভাগ
সঠিক উত্তর: খ. 70 ভাগ

একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করুন।

ক. 60°
খ. 30°
গ. 45°
ঘ. 90°
সঠিক উত্তর: খ. 30°

একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

ক. সমবাহু ত্রিভুজ
খ. বিষমবাহু ত্রিভুজ
গ. সমকোণী ত্রিভুজ
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: গ. সমকোণী ত্রিভুজ

a– n = 1/an কোন শর্তে সত্য?

ক. a = 0
খ. a ≠ 0
গ. a > 0
ঘ. a < 0
সঠিক উত্তর: খ. a ≠ 0

32/(64)x = 8 হলে x এর মান কত?

ক. 1/3
খ. 3
গ. 4
ঘ. 8
সঠিক উত্তর: ক. 1/3

একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে উহার আয়তন-

ক. πr2
খ. 2πrh
গ. 2πr(r + h)
ঘ. πr2h
সঠিক উত্তর: ঘ. πr2h

x – 1/x = 3/2 হলে x3 – 1/x3 এর মান কত?

ক. 36
খ. 63
গ. 36/8
ঘ. 63/8
সঠিক উত্তর: ঘ. 63/8

বাংলা ভাষার মূল উৎস কী?

ক. হিন্দি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. উড়িয়া
ঘ. অনার্য ভাষা
সঠিক উত্তর: খ. বৈদিক ভাষা

বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

ক. মধুমালতী
খ. সিকান্দারনামা
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. বৈষ্ণব পদাবলী
সঠিক উত্তর: গ. শ্রীকৃষ্ণকীর্তন

সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?

ক. অব্যয়
খ. সম্বোধন পদ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
সঠিক উত্তর: ক. অব্যয়

ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?

ক. সাধুরীতি
খ. চলিতরীতি
গ. কথ্যরীতি
ঘ. লেখ্যরীতি
সঠিক উত্তর: ক. সাধুরীতি

প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-

ক. তত্ত্ববোধিনী
খ. সবুজপত্র
গ. কল্লোল
ঘ. ধূমকেতু
সঠিক উত্তর: খ. সবুজপত্র

‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?

ক. সংস্কৃত
খ. আরবি
গ. ফারসি
ঘ. তুর্কি
সঠিক উত্তর: খ. আরবি

পাউরুটি কোন ভাষার শব্দ?

ক. পাঞ্জাবি
খ. ফরাসি
গ. গুজরাটি
ঘ. পর্তুগিজ
সঠিক উত্তর: ঘ. পর্তুগিজ

‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. অভাব
খ. স্বভাব
গ. অনুভব
ঘ. তিরোভাব
সঠিক উত্তর: ঘ. তিরোভাব

‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. অর্ধাঙ্গিনী
খ. কন্যা
গ. নন্দিনী
ঘ. ভাগনী
সঠিক উত্তর: ক. অর্ধাঙ্গিনী

‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?

ক. অপদার্থ
খ. মূর্খ
গ. নিরেট বোকা
ঘ. নিষ্ক্রিয় দর্শক
সঠিক উত্তর: ঘ. নিষ্ক্রিয় দর্শক

সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?

ক. কমা
খ. ড্যাস
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
সঠিক উত্তর: ক. কমা

কোন বানানটি শুদ্ধ?

ক. স্বায়ত্ব
খ. স্বায়াত্ব
গ. স্বায়ত্ত
ঘ. স্বায়ত্ত্ব
সঠিক উত্তর: গ. স্বায়ত্ত

‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. চতুর + পদ
খ. চতুষ + পদ
গ. চতু + পদ
ঘ. চতু: + পদ
সঠিক উত্তর: ঘ. চতু: + পদ

‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. মুন + ষ্ণ
খ. মনু + অব
গ. মনু + ষ্ণ
ঘ. মা + নব
সঠিক উত্তর: গ. মনু + ষ্ণ

নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?

ক. বাদী
খ. সভানেত্রী
গ. জেলেনী
ঘ. পেত্নী
সঠিক উত্তর: গ. জেলেনী

পাপে বিরত থাকো ‘—কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে ৭মী
খ. করণে ৭মী
গ. অধিকরণে ৭মী
ঘ. কর্মে ৭মী
সঠিক উত্তর: ক. অপাদানে ৭মী

বিভক্তিহীন নামপদকে কী বলে?

ক. বিশেষ্য
খ. সমাস
গ. অব্যয়
ঘ. প্রাতিপদিক
সঠিক উত্তর: ঘ. প্রাতিপদিক

কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?

ক. ছেলেধরা
খ. প্রতিবাদ
গ. বিলাতফেরত
ঘ. উপগ্রহ
সঠিক উত্তর: ক. ছেলেধরা

সমাসবদ্ধ পদ কোনটি?

ক. আকাশ
খ. ছাড়পত্র
গ. মৃত্তিকা
ঘ. সাগর
সঠিক উত্তর: খ. ছাড়পত্র

কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?

ক. চিরসুখী
খ. দশানন
গ. গায়েহলুদ
ঘ. কানাকানি
সঠিক উত্তর: ঘ. কানাকানি

‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?

ক. প্রাপকের এলাকা
খ. ডাকবিভাগের নাম
গ. পোস্ট অফিসের নাম
ঘ. প্রেরকের এলাকা
সঠিক উত্তর: ক. প্রাপকের এলাকা

‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. রূপতত্ত্বে
খ. বাক্যতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
সঠিক উত্তর: ঘ. ধ্বনিতত্ত্বে

Edition শব্দের অর্থ-

ক. সংস্করণ
খ. সম্পাদক
গ. সম্পাদকীয়
ঘ. অনুসন্ধান
সঠিক উত্তর: ক. সংস্করণ

ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?

ক. আ + ঈ = এ
খ. অ + ঈ = এ
গ. আ + ই = এ
ঘ. অ + ই = এ
সঠিক উত্তর: ক. আ + ঈ = এ

বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?

ক. ধাতু বোঝাতে
খ. অর্থমূলক
গ. ব্যাখ্যামূলক
ঘ. উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: গ. ব্যাখ্যামূলক

‘I know you.’ Choose the complex form-

ক. I know what you are.
খ. I know who you are.
গ. I know what are you.
ঘ. I know who are you.
সঠিক উত্তর: খ. I know who you are.

____ course of time, he became a famous writer.

ক. In
খ. Of
গ. For
ঘ. By
সঠিক উত্তর: ক. In

___ ink in my pen is red.

ক. A
খ. The
গ. An
ঘ. No article
সঠিক উত্তর: খ. The

Complete the sentence with appropriate word: Poly ran fast lest she ___ miss the class.

ক. could
খ. would
গ. can
ঘ. should
সঠিক উত্তর: ঘ. should

Which one is correct?

ক. There is no place for doubt in it.
খ. There is no space for doubt in it.
গ. There is no room for doubt in it.
ঘ. There is no area to doubt in it.
সঠিক উত্তর: গ. There is no room for doubt in it.

Which one is the correct English translation of ‘অসারের তর্জন গর্জন সার’

ক. Ignorance is vociferous.
খ. An idle man speaks much.
গ. A barking dog seldom bites.
ঘ. An empty vessel sound much.
সঠিক উত্তর: ঘ. An empty vessel sound much.

The doctor will come back to the ward in no time. The underlined phrase means-

ক. instantly
খ. hardly
গ. always
ঘ. never
সঠিক উত্তর: ক. instantly

The memoranda ___ not important.

ক. is
খ. has
গ. have
ঘ. are
সঠিক উত্তর: ঘ. are

The word ‘decade’ refers to-

ক. thirty years
খ. fifty years
গ. ten years
ঘ. twenty five years
সঠিক উত্তর: গ. ten years

No spelling occurs in-

ক. extravagant
খ. pronounciation
গ. spureous
ঘ. temporery
সঠিক উত্তর: ক. extravagant

None but___brave deserve____fair.

ক. a, an
খ. the, the
গ. the, no article
ঘ. no article, the
সঠিক উত্তর: খ. the, the

If you help me, I ___ grateful.

ক. will be remain
খ. should remain
গ. will remain
ঘ. would remain
সঠিক উত্তর: গ. will remain

Which is the correct form of Assertive of ‘Who does not like a rose?’

ক. All of us likes a rose.
খ. Nobody likes a rose.
গ. Everyone dislikes a rose.
ঘ. Everyone likes a rose.
সঠিক উত্তর: ঘ. Everyone likes a rose.

Had you walked fast, you ___ the train. The correct form of verb will be-

ক. will not miss
খ. will not have missed
গ. would not have missed
ঘ. would not miss
সঠিক উত্তর: গ. would not have missed

‘গাছে এখনো ফল ধরে নাই’ – The best translation is-

ক. The tree can not bear fruit.
খ. The tree has not given fruit yet.
গ. The tree has not caught any fruit.
ঘ. The tree has not yet borne fruit.
সঠিক উত্তর: ঘ. The tree has not yet borne fruit.

The word ‘heritage’ refers to-

ক. heir
খ. tradition
গ. legitimacy
ঘ. intrigue
সঠিক উত্তর: খ. tradition

The price of mango is high in our country. ______ we turn this land into a mango orchard?

ক. as if
খ. would rather
গ. what’s it like
ঘ. what if
সঠিক উত্তর: ঘ. what if

Ignorance is obstacle _____ progress.

ক. to
খ. for
গ. with
ঘ. from
সঠিক উত্তর: ক. to

Very few insects are as busy as a bee. The correct comparative form of the sentence is-

ক. A bee is busier than very few insects.
খ. A bee is busier than few insects.
গ. A bee is busier than most other insects.
ঘ. A bee is more busy than other insects.
সঠিক উত্তর: গ. A bee is busier than most other insects.

Fifty miles __ not a long distance.

ক. are
খ. is
গ. have been
ঘ. were
সঠিক উত্তর: খ. is

He came home yesterday. Choose the correct interrogative form of the sentence –

ক. Did he come home yesterday?
খ. Did he not came home yesterday?
গ. When did he come home?
ঘ. When does he come home?
সঠিক উত্তর: ক. Did he come home yesterday?

The verb form of ‘danger’ is-

ক. dangered
খ. endangered
গ. indanger
ঘ. endanger
সঠিক উত্তর: ঘ. endanger

‘যেমন কর্ম তেমন ফল’ – The translation is-

ক. All that glitters is not gold.
খ. As you sow, so you reap.
গ. A stitch in time, saves nine.
ঘ. The more you work, the more you get.
সঠিক উত্তর: খ. As you sow, so you reap.

Choose the correct answer –

ক. I will avail myself of the opportunity.
খ. I shall avail of the opportunity.
গ. I will avail myself with the opportunity.
ঘ. I shall avail myself the opportunity.
সঠিক উত্তর: ক. I will avail myself of the opportunity.

The antonym of ‘vice’ is-

ক. honesty
খ. values
গ. virtue
ঘ. truthful
সঠিক উত্তর: গ. virtue

১৭ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান কেন গুরুত্বপূর্ণ?

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নের ধরন বুঝতে এবং কমন পেতে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা অপরিহার্য। এর প্রধান কারণগুলো হলো:

  • প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা: প্রশ্নের কাঠামোর পরিবর্তন বা মানবণ্টন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যায়।
  • সরাসরি কমন পাওয়া: অনেক সময় বিগত সালের প্রশ্ন থেকে সরাসরি প্রশ্ন কমন পড়তে দেখা যায়।
  • সময় সচেতনতা: বিগত সালের প্রশ্ন থেকে নিয়মিয় মক টেস্ট / মডেল টেস্ট অনুশীলন করলে প্রিলিমিনারি পরীক্ষায় অল্প সময়ে বেশি উত্তর দেওয়ার কৌশল আয়ত্ত করতে এটি সাহায্য করে।

যেহেতু ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি সর্বশেষ সিলেবাস এবং মানবণ্টন অনুসারে অনুষ্ঠিত হয়েছে, তাই আপনার সামগ্রিক প্রস্তুতিতে এটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আদ্যোপান্ত

আপনার প্রস্তুতির সুবিধার্থে ১৭ তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও উপাত্ত ছক আকারে উওস্থাপন করা হল

বিষয়
তথ্য ও উপাত্ত
বিজ্ঞপ্তি প্রকাশ
২৩ জানুয়ারি ২০২০ তারিখ
মোট আবেদনকারী
১১,৯৩,৯৭৮ জন
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত
৩০ ডিসেম্বর ২০২২ (স্কুল পর্যায়)
৩১ ডিসেম্বর ২০২২ (কলেজ পর্যায়)
প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী
৬,০৮,৪৯২ জন
প্রিলিমিনারিতে অংশগ্রহণের হার
৫০.৯৬%
প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ
১,৫১,৪৩৬ জন
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের হার
২৪.৮৯%
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
৫ মে ২০২৩ তারিখ (স্কুল পর্যায়)
৬ মে ২০২৩ তারিখ (কলেজ পর্যায়)
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী
১,০৪,৮২৫ জন
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের হার
৬৯.২১%
লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৩০ আগষ্ট ২০২৩ তারিখ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ
২৬,২৪২ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণের হার
২৫.০৪%
চূড়ান্ত ফলাফল প্রকাশ
২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ
চূড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত
২৩,৯৮৫ জন

আশাকরি ১৭তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান PDF টি আপনার শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষক নিবন্ধনসহ যেকোনো চাকরির পরীক্ষার নির্ভুল উত্তর ও নির্ভরযোগ্য ব্যাখ্যাসহ সমাধান PDF পেতে নিয়মিত ভিজিট করুন MCQ AID Job Solution

Team MCQ Aid
Team MCQ Aid
Articles: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমরা ১০০ এর অধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করি

Britannica
The Daily Star
Prothom Alo
The World Bank
United Nations
Bangla Academy
Clifs TOEFL
Bangla Pedia
UNDP
NCTB
WikiPedia

2026 @ MCQ Aid All rights reserved